চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসের নৃশংসতা এখনও পোড়ায় ইয়াজিদি শিশুদের: অ্যামনেস্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আইএস

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরাকে ইসলামিক স্টেট(আইএস) সদস্যদের হাতে নৃশংস বন্দিদশা থেকে বেঁচে যাওয়া ইয়াজিদি শিশুরা মারাত্মক শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।

২০১৪ সালে আইএস যখন তাদের মাতৃভূমির নিয়ন্ত্রণ নেয় তখন অনেক ইয়াজিদি শিশু প্রাণ হারায়। প্রাণে বেঁচে যাওয়া প্রায় ২ হাজার শিশু মোটেও তাদের প্রয়োজনীয় যত্ন পাচ্ছে না।

অ্যামেনেস্টি বলছে, এসব শিশুরা পরিত্যক্ত অবস্থায় আছে এবং তাদের সবার দীর্ঘমেয়াদি সহায়তা দরকার।

উত্তর ইরাকে যখন আইএস ঝড় তুলেছে তখন ইয়াজিদিরা পালিয়ে গিয়েছিল সিঞ্জার পর্বতে। সেসময় অনেককে হত্যা করা হয়েছিল এবং প্রায় ৭০০০ নারী ও মেয়েকে আটক করে দাসত্ব বরণ করতে বাধ্য করা হয়েছিল। তাদের অনেককে ধর্ষণও করা হয়েছিল।

ওই সময়ের সহিংসতায় কিছু ছেলে যুদ্ধে অঙ্গ হারিয়েছিল, আর ধর্ষণের শিকার কিছু মেয়ে কখনোই মা হতে পারবে না। অ্যামনেস্টি আইএস যোদ্ধাদের ধর্ষণের কারণে জন্ম নেওয়া দাসত্বে থাকা ইয়াজিদি নারীদের সন্তানদের বিদেশে পুনর্বাসনের আহ্বান জানিয়েছে।

উত্তর ইরাকের কয়েক ডজন সাক্ষাত্কারের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে থাকা শিশুরা দীর্ঘমেয়াদী ক্ষতের পাশাপাশি আঘাত পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডার, মেজাজের উঠানামা, ভয়ঙ্কর স্মৃতির সমস্যায় ভুগছে।

Reneta

এখনও হাজার হাজার ইয়াজিদি আটকে থাকা শরণার্থী শিবিরগুলোতে শিক্ষার হার খুব কম। যেসব ইয়াজিদি নারীদের আইএস যোদ্ধাদের বিয়ে করতে বাধ্য করা হয়েছে তারাও মানসিক ক্ষত সামলাতে লড়াই করছে।

২২ বছর বয়সী জাহান অ্যামনেস্টিকে বলেন, আমি (আমার সম্প্রদায়) এবং বিশ্বের সবাইকে বলতে চাই, দয়া করে আমাদের গ্রহণ করুন এবং সন্তানদের গ্রহণ করুন। আমি এই লোকদের কাছ থেকে কোনও সন্তান নিতে চাইনি। কিন্তু আমাকে একটি ছেলে নিতে বাধ্য করা হয়েছে।

সিরিয়ায় চূড়ান্ত আইএসের দুর্গ থেকে পালাতে গিয়েও অনেক ইয়াজিদি নারী তাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

২৪ বছর বয়সী ইয়াজিদি নারী হানানের কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, আমরা সবাই নিজেদের মেরে ফেলার কথা ভেবেছি, চেষ্টাও করেছি।

অ্যামনেস্টির মতে মায়েদের সঙ্গে সন্তানদের অবশ্যই আবার স্থায়ীভাবে একত্রিত হওয়া উচিত।

অ্যামনেস্টির ক্রাইসিস রেসপন্স টিমের উপপরিচালক ম্যাট ওয়েলস বলেছেন, এসব নারীদের দাস করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং যৌন সহিংসতার শিকার করা হয়েছিল। তাদের আর কোনও শাস্তি দেওয়া ঠিক হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইয়াজিদিইসলামিক স্টেটমৃত্যুশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT