অস্ট্রেলিয়ার এক কিশোর এক বছরে কয়েকবার অ্যাপল সার্ভারে প্রবেশ করে ৯০ গিগাবাইট ডেটা হাতিয়ে নিয়েছে। নিরাপদ ফাইল এবং গ্রাহক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে তবে অ্যাপল নেটওয়ার্কের ঠিক কোন অংশে সে প্রবেশ করেছে তা স্পষ্ট নয়। ইতোমধ্যেই কিশোরটিকে দোষী সাব্যস্ত করেছে আদালত সামনের মাসে মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। অস্ট্রেলিয়ান পত্রিকা দ্য এইজ-এর প্রতিবেদনে বলা হয়, আদালতে ওই কিশোরের আইনজীবী দাবি করেন তিনি কাজটি করেছেন ভালোবাসা থেকে।








