চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্থির সময়ে স্বস্তির গান নিয়ে সুস্মিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
বিনোদন
A A

চেনা শহরের চেনা চেহারাটাই বদলে গেছে মহামারী কোভিড-১৯এর কারণে। নিজের দীর্ঘ দিনের চেনা শহরটা ছেড়ে মানুষ চলে যাচ্ছে অন্য শহরে। শহর ছাড়ার কষ্টে ঘুম নষ্ট মানুষের। এই সময়ে জনপ্রিয় সংগীত শিল্পী সুস্মিতা আনিস তার ‘চেনা শহর’ অ্যালবামের নতুন গান ‘ঘুম হতে চাই’ নিয়ে এলেন তার শ্রোতাদের জন্য।

১৭ জুলাই সন্ধ্যায় গানটির মিউজিক ভিডিও রিলিজ করা হয় সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল, ফেসবুকপেজ এবং রেডিও ও টেলিভিশনে। একসঙ্গে গানটির অডিও এবং মিউজিক ভিডিও প্রকাশ পায়।

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন কলকতার জয় সরকার।

তানিম রহমান অংশুর পরিচালনায় এইগানের ভিডিওর শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। আর এতে মডেল হয়েছেন কলকাতার আদিল সুলতান ও কৈশম্বী চক্রবর্তী।

গানটি নিয়ে সুস্মিতা আনিস বলেন, গোটা বিশ্বের মানুষই এখন একটা অস্থির সময় কাটাচ্ছে। কারোই মনের অবস্থা ভালো না। আমাদের চেনা পরিবেশটা বদলে যাচ্ছে।নতুন এক পৃথিবীর দিকে যাচ্ছি আমরা। এই যখন অবস্থা, তখন আমার ‘ঘুম হতে চাই’ গানটা কিছুটা প্রশান্তি দিতে পারে শ্রোতাদের। সেই উদ্দেশ্য থেকেই গানটি রিলিজের করেছি।

তিনি বলেন, এ গানের একটি লাইন আছে এমন, তোমার দিকে তাকাই যখন…সব ভুলে যাই যেন…। তো করোনা ভাইরাসের এই অস্থির মুহূর্তে আপন জনকে নিয়ে বেঁচে থাকাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানলিড বিনোদনসুস্মিতা আনিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT