চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষক তাহের হত্যা মামলার আপিল শুনানি শুরু হবে কবে?

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৫:১৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
আদালত
A A

ছয় বছরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এ মামলার দ্রুত নিষ্পত্তি করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপিল শুনানির উদ্যোগ নেবেন তারা।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার পশ্চিম ২৩/বি বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের। পরে ৩ ফেব্রুয়ারি সকালে নিজ বাসার পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

হত্যায় জড়িত থাকার অভিযোগে অধ্যাপক তাহেরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর এবং জামায়াতপন্থি শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে আটক করে পুলিশ।

হত্যার ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা করেন শিক্ষক তাহেরের ছেলে সানজিদ আলভী।

২০০৭ এর ১৮ই মার্চ মিয়া মহিউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেসময়ের ছাত্র শিবিরের সভাপতি মাহবুবুল আলম সালেহীসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Reneta

পরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৮ সালের ২২শে মে শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, কেয়ারটেকার জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরের ভাই শিবিরকর্মী আব্দুস সালাম ও নাজমুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ এবং অন্য দুই আসামি মাহবুবুল আলম সালেহী ও জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দিনকে খালাস দেন। রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা।

৫ বছর পর ২০১৩ সালের ২১শে এপ্রিল হাইকোর্ট শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে জাহাঙ্গীরের ভাই শিবিরকর্মী আব্দুস সালাম এবং নাজমুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

তবে দু’জনের সাজা কমানোর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলেও ৬ বছরেও আপিলের শুনানি শুরু হয়নি।

আপিল শুনানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল নিষ্পত্তিআপিল শুনানিতাহের হত্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT