চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারটা অস্বাভাবিক নয়

তামান্না তৃষা তামান্না তৃষা
১০:০৩ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার কাছে হারের ব্যবধানটা আরও বড় হতে পারতো! অন্তত মাঠে নামার আগ পর্যন্ত এতদিনের জল্পনা-কল্পনা তাই বলছিলো। তাই ৫ গোলের ব্যবধান! তবুও খুব একটা বেশি না। সমীকরণে সবদিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে বলেই এমন হয়েছে। সাবেক ফুটবলার আশরাফুদ্দিন চুন্নু ও ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুনও তাই বলছেন।

বাংলাদেশ ফুটবলের এক সময়ের মাঠ মাতানো তারকা আশরাফুদ্দিন চুন্নু মনে করেন, আন্তর্জাতিক ফুটবলের মানগুলোকে রপ্ত করতে পারলে এ ধরণের হার এড়ানো সম্ভব। তিনি বলেন, ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোতে ঘরোয়া লিগ খেলে দক্ষতা বাড়ানো হয়। মোস্তফা মামুনও মনে করেন, দক্ষতা বাড়াতে ঘরোয়া লিগের বিকল্প নেই।

আন্তর্জাতিক অঙ্গনে সন্মানজনক পারফরম্যান্সের জন্য পরিকল্পনা মাফিক ঘরোয়া ফুটবল কাঠামো সাজানো এবং নিয়মিত লিগ আয়োজনের উপর গুরুত্ব দেয়া উচিত। পাশপাশি বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় দলে নিয়মিত কোচের প্রয়োজনীয়তাটা অনুভব করেন দুজনই। এ বিষয়ে মোস্তফা মামুন বলেন, এমন কোচ নিয়োগ দেয়া উচিত যার সঙ্গে বাফুফে ও খেলোয়াড়দের চাহিদা মেলে।

Banglabid

দুই বিশ্লেষকই অকপটে স্বীকার করেন, গেল দু’ম্যাচে বাংলাদেশ গোলরক্ষক শহীদুল আলম সোহেলের নান্দনিকতায় তারা মুগ্ধ এবং আশাবাদী। ভালো কোচ পেলে এই গোলরক্ষকের আরও অনেক দূরে যাওয়া সম্ভব বলে মনে করেন তারা।

বিশ্বকাপ বাছাইপর্বে শেষে আজ রাতেই দেশে ফিরছে বাংলাদেশ ফুটবলাররা। তবে বেঙ্গল টাইগারদের ৫ গোলের ব্যবধানের হারটাকে স্বাভাবিকভাবেই দেখছেন সাবেক ফুটবলার ও ক্রীড়া বিশ্লেষকরা। এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তারা আরও ভালোভাবে নিজেদের তৈরী করতে মনোযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আশরাফুদ্দিন চুন্নু ও মোস্তফা মামুন।

৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বে ‘বি’ গ্রুপের আরেক প্রতিপক্ষ জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT