চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
চন্ডিকা হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে

‘আমরা টেস্টে কিছু উন্নতি করতে পেরেছি। এখন জানি কীভাবে টেস্ট জিততে হয় এই উপমহাদেশে, সেভাবে পরিকল্পনা করতে পারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টেই আমরা জিততে চাইব। আমাদের কন্ডিশনে খেলা, প্রতিযোগিতামূলক সিরিজই হবে।’

বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন এভাবেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার আশা করতেই পারে বাংলাদেশ। গত বছর শক্তিশালী ইংল্যান্ডকে সিরিজের দ্বিতীয় টেস্টে হারিয়েছিল টাইগাররা। প্রথম টেস্ট হেরেছে জয়ের খুব কাছে গিয়ে। পরে শ্রীলঙ্কায় নিজেদের শততম টেস্টে জয়। ধারাবাহিকতা ধরে রেখে এবারের হোম সিরিজের দুটি টেস্টেই জয় দেখতে চান হাথুরু।

গত দুই বছরে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যেমন সাফল্য দেখিয়েছে, সেটার ধারাবাহিকতাটাই দেখতে চান টাইগারদের কোচ, ‘আমরা প্রথমে দেশের মাটিতে ভাল খেলা শুরু করি, জিততে থাকি। পরে বিশ্বকাপে গিয়ে কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারাই হবে আসল কাজ। পারফরম্যান্সের পরিচর্যা করাই এখন মূল চ্যালেঞ্জ।’

অজি সিরিজের পরই সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট, ওয়ানডের পাশাপাশি আছে টি-টুয়েন্টিও। সেখানকার অচেনা কন্ডিশন নিয়ে যত ভয় হাথুরুর। সেখানেই বাংলাদেশের আসল চ্যালেঞ্জ দেখছেন তিনি, ‘সাউথ আফ্রিকা একদমই অচেনা আমাদের কাছে। সেখানকার ভিন্ন কন্ডিশনে খেলা কঠিন হবে। যাওয়ার আগের কিছুদিন ও গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলাসহ সিরিজ শুরুর সময় পর্যন্ত  যে ১৪ দিনের মতো সময় রয়েছে, সেটি খুব গুরুত্বপূর্ণ।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT