চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে শিহরিত ফুটবলাররা

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৮:৫৯ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ নিয়ে শিহরিত জাতীয় দলের ফুটবলাররা। ক্যারিয়ারের অন্যতম সেরা এ ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় মামুনুল-এমিলি-রায়হান-নাসিররা। এশিয়ার সেরা ফুটবল দলের বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর পরিকল্পনা টিম বাংলাদেশের।

বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ‘হাই-ভোল্টেজ’ ম্যাচ। একই সঙ্গে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই। ৪টি বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসে প্রথমবার মাঠে নামছে বাংলাদেশ।

ম্যাচের শুরুর বাকি মাত্র ১২দিন। তবে ক্যাম্প এখনো শুরু হয়নি। তবুও পার্থের সেই ম্যাচের জন্য নিজেদের মতোই প্রস্তুত হচ্ছেন ফুটবলাররা। এ ম্যাচের তাৎপর্য তাদের কাছেও অন্যরকম। বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, আমরা যে দলের সাথে খেলবো তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ-পাতাল। তবে এটা আমাদের জন্য ভালো যে, আমরা এতো বড় দলের বিপক্ষে খেলতেছি। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। ওই ম্যাচ আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

ফিফা র্যা ঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ৬১ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১শ’৭০। চলতি বছর এশিয়ান কাপে চ্যাম্পিয়নও সকারুজরা। তবে এসব পরিসংখ্যান নিয়ে ভাবতে চান না বাংলাদেশের ফুটবলাররা। মাঠে সবাই শতভাগ দিতে চান। ডিফেন্ডার নাসির চৌধুরী বলেন, এতো বড় একটা দলে বিপক্ষে খেলা সবার ভাগ্যে হয় না। সে দিক থেকে আমি ভাগ্যবান। আমার প্রথম টার্গেট হলো গোল খাব না।’ আর রায়হান হাসান বলেন, এরকম দলের সাথে আক্রমণাত্মক খেলতে গেলে উল্টো বেশি আক্রমণ করে। সুতরাং ডিফেন্সটা শতভাগ করতে হবে।’

৩ সেপ্টেম্বর পার্থের ‘নিব স্টেডিয়াম’ হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ। এর আগে ২৯ আগস্ট কুয়ালালমপুরে ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দু’টো ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT