চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া-বধের আশায় নটিংহ্যামে বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১:৫৩ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: সমারসেট কাউন্টি ক্লাব মাঠে উইন্ডিজের বিপক্ষে বীরোচিত জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ দল পৌঁছেছে পরের ম্যাচের শহর নটিংহ্যামে। বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৮ পয়েন্ট নিয়ে অজিরা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। আর ৫ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান পাঁচে।

টন্টনের হলিডে ইন হোটেল থেকে সকাল ১১টায় রওনা হয়ে বাংলাদেশ দল নটিংহ্যামে পৌঁছায় বিকাল পৌঁনে ৬টায় (বাংলাদেশ সময় রাত পৌঁনে ১১টা)। লম্বা বাস ভ্রমণ শেষে মাশরাফী বিন মোর্ত্তজার দল উঠেছে এখানকার পার্ক প্লাজা হোটেলে। বুধবার বাংলাদেশ দল দুপুর ২টা থেকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অনুশীলন করবে ম্যাচের ভেন্যুতে।

উইন্ডিজকে ৭ উইকেটে উড়িয়ে দেয়ার পর সেঞ্চুরিয়ান ও ম্যাচসেরা সাকিব আল হাসানকে সংবাদ সম্মেলনে এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন ছুঁড়ে দেন সামনের ম্যাচে অস্ট্রেলিয়ার পেসারদের খেলা নিশ্চয়ই কঠিন হবে। উত্তরে সাকিব যা বলেছেন তা শুনে ওই নারী সাংবাদিক বিস্মিতই হয়েছিলেন।

সাকিব বলেছিলেন, ‘আমরা এরমধ্যেই সেরা সেরা কিছু পেস বোলারকে খেলেছি। আগের তিন ম্যাচেও আমাদের প্রতিপক্ষ দলে দুজন করে পেসার ছিল যারা ১৪০কিমি গতিতে বল করে। আমরা তাদের দারুণভাবে মানিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি মোটেও চিন্তিত নই।’

‘আমরা ইংল্যান্ডের সঙ্গে খেলেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছি। তারা কখনও কখনও ১৫০কিমি গতিতে বল ছুঁড়েছে। আমরা তাই চিন্তিত নিই। আমাদের বেসিক ধরে খেলতে হবে। আমরা দক্ষতাসম্পন্ন একটি দল এবং যথেষ্ট সক্ষম এসব চ্যালেঞ্জের পাল্টা জবাব দিতে।’ সেজন্য সাকিব-তামিমদের হাতে কেবল একদিন প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT