চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ঢাকা ডিক্লারেশন’ ঘোষণা

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১১:২৯ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দ্বিতীয় জাতীয় অসংক্রামক রোগ প্রতিরোধ সম্মেলনের সময় আগামী বছরের ১ থেকে ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করে ঢাকা ডিক্লারেশন করা হয়েছে। ঢাকায় প্রথমবারের মতো অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় নিয়ে জাতীয় কনফারেন্সের শেষ দিনে এই ঘোষণা আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী ঢাকা ডিক্লারেশন ঘোষণা করেন।

এবারের সম্মেলনে ন্যাশনাল এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পায় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। সংগঠনের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক হাসান সোহেলের হাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সম্মাননা তুলে দেন।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৬ জানুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুক্রবার রাতে শেষ হয়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে।

অ্যামিনেন্সের নির্বাহী পরিচালক ও অর্গানাইজিং কমিটির মেম্বার সেক্রেটারি ডা. শামীম হায়দার তালুকদার বলেন, এই সম্মেলেনে বাংলাদেশে হেলথ রিপোর্টার্স ফোরাম আমাদের যেভাবে সার্বক্ষণিক সহযোগিতা করেছে তা নিশ্চয়ই প্রশংসার দাবীদার। সম্মাননা দিয়ে তাদের সম্মানিত করতে পারায় আমরা গর্বিত।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, নাশ্যনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্স ইনিস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম এ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপক ডা. জিয়াউল মতিন, আইসিডিডিআরবি’র সিনিয়র ডিরেক্টর শামস এল আরেফিন, আইসিডিডিআরবি’র অসংক্রামক রোগ বিভাগের প্রধান ও অর্গানিইজিং কমিটির সায়েন্টিফিক সেক্রেটারি ডা. আলিয়া নাহিদ, অ্যামিনেন্সের নির্বাহী পরিচালক ও অর্গানাইজিং মেম্বার সেক্রেটারি ডা. শামীম হায়দার তালুকদার।

Reneta

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইএএসডির উপদেষ্টা ডা. আব্দুন নুর তুষার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসংক্রামক রোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT