চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিয়ঁস ফ্রঁসেজে সুমন ইউসুফের আলোকচিত্র প্রদর্শনী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৩৫ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৬
শিল্প সাহিত্য
A A

অলিয়ঁস  ফ্রঁসেজ দো  ঢাকার লা গ্যালারীতে শুরু হয়েছে ‘নভেম্বরে প্যারিস’ শীর্ষক আলোকচিত্রী  সুমন  ইউসুফ এর দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রদর্শনীতে ২১ টি আলোকচিত্র স্থান পেয়েছে।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন  বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত সোফি অবের।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ্।

আলোকচিত্রী সুমন ইউসুফ প্যারিস শহরে ছিলেন ২০১৫ সালের নভেম্বর মাসে একটি ‘আর্টিস্ট রেসিডেন্সি’ প্রোগ্রামে। শহরটি দেখে মুগ্ধ হয়ে চিরাচরিত ছবি তুলতে থাকেন। তবে ১৩ নভেম্বর শুক্রবার সব পাল্টে যায়। কয়েকটি ধারাবাহিক জঙ্গি হামলায় ১৩০ জন নিহত এবং ৩৭০ জনের উপর আহত হয়। সুমনের জন্য এই ভালবাসার শহরটি রূপান্তরিত হয় কান্না এবং শোকের শহরে। এই মর্মান্তিক মুহূর্তে সুমন আকঁড়ে ধরলেন তার ছবিগুলোকে, ছবি তুললেন সব মর্মান্তিক ঘটনার পরের পরিস্থিতি ও প্যারিসের মানুষের ও তাঁদের জীবনের।

exhibition
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান

সুমন ইউসুফ ফিলিপিনের এ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির এশিয়ান সেন্টার ফর জার্নালিজম থেকে ‘ভিজুয়াল লিটারেসি’ বিষয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, কম্বোডিয়াসহ,  বিশ্বের বিভিন্ন দেশে তাঁর আলোকচিত্র প্রদর্শিত হয়েছে।

এছাড়াও সুমন ইউসুফ তার কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় পুরষ্কৃত হন। ২০১৫ সালে ইয়ান আর্থুছ ব্যারর্থ এর তত্ত্বাবধানে ফাউন্ডেশন অলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত জলবায়ু পরিবর্তন এর উপর একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন ।

৪ নভেম্বর শুরু হয়ে প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর-১৬ পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ ছাড়া সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোকচিত্র প্রদর্শনী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT