চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অলআউট-ক্রিকেট’ চ্যালেঞ্জে প্রস্তুত টিম-টাইগার্স

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:২৭ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

মাঠে গড়ানোর আগেই অনেকগুলো কারণে ‘চ্যালেঞ্জ-ম্যাচ’-এর ‘তকমা’ লেগেছে বাংলাদেশ-সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচে। বৃহস্পতিবার থেকে মিরপুরের শুরু হচ্ছে সিরিজ সমাপনী এ লড়াই।

বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে তাদের মতোই ‘অলআউট-ক্রিকেট’ খেলে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টিম-টাইগার্স। বিপরীতে প্রোটিয়াদের লক্ষ্য; যেকোন মূল্যে সিরিজটা নিজেদের দখলে নেওয়া।

শেষ টেস্টের ঠিক আগের দিন। শ্রাবণ মেঘের আনাগোনা কাটিয়ে ঝলমলে রোদ। মিরপুরের আকাশ চকচকে। পরিচিত ভেন্যু, টসটাও খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় বৃহস্পতিবার সকালে। যতটা জরুরী হোম অফ ক্রিকেটের উইকেটের আচরণ। বাউন্সি পিচই পাওয়ার কথা দুদলের শেষ টেস্টে।

অবশ্য উইকেটের আচরণের চেয়েও মহাগুরুত্বপূর্ণ প্রথম দিনের শুরুর সেশনটা। হোম অফ ক্রিকেটে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নিজেও জানিয়েছেন টেস্টের শুরুটা ভালো করাটা কতোটা চ্যালেঞ্জিং আর কি পরিমাণ সিরিয়াস তারা।

Reneta

                                                                                                    ছবি: রতন গোমেজ (বিসিবি) 

মুশফিকের দলের সিরিয়াসনেসের কথা জানেন হাশিম আমলারাও। তবে শেষ সুযোগটা কাজে লাগাতে বাংরাদেশের চেয়েও কয়েকগুণ বেশি সিরিয়াস টিম প্রোটিয়া। বাউন্সি উইকেটের সুবিধা নিতে যেমন আছে স্টেইন-মরকেলদের প্রস্তুতি ব্যাট হাতে লড়াই ধরতে তৈরী কক, ডুমিনি, ডু প্লেসিসরা।

আমলার যেমন স্টেইন, মরকেলরা আছেন; মুশফিকের সেরা অস্ত্র মুস্তাফিজ এবং শহীদ। মুস্তাফিজের বিপদজনক কাটার, স্লোয়ারের সঙ্গে শহীদের সেরা ফর্ম। সিরিজ নিতে প্রোটিয়ারা যদি ‘অলআউট ক্রিকেটটা’ খেলে তবে সেটিকেই বাইশগজে চ্যালেঞ্জ জানাতে চান বাংলাদেশ ক্যাপ্টেন।

বৃষ্টিতে ড্র হওয়া চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বেস্ট ইলেভেনই মিরপুরে থাকতে পারে অপরিবর্তিত। ওই ম্যাচের টাইগারদের ‘লড়াই করা পারফরমেন্স’ ধরে রাখাটাও আরেকটা চ্যালেঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

আগস্ট ৪, ২০২৬

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT