চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধকোটি পরিবারকে ১০ টাকা কেজিতে চাল দেওয়া হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একত্রিত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নতুন ফসল না উঠা পর্যন্ত প্রত্যেক পরিবারের খাদ্য নিশ্চিত করা হবে। কেউকে যেন না খেয়ে থাকতে হয়, সে ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার ১০ টাকা দরে চাল কিনতে পারবে।

শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এ আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ধানের পাশাপাশি যেন অন্যান্য ফসল উৎপাদন করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছে এরই মধ্যে ধানের চারা পৌঁছে গেছে। বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ স্কুলগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের নতুন করে বই-খাতা দেওয়া হবে। ক্ষতিগ্রস্থ রাস্তা-ঘাট মেরামতের জন্য দ্রুত কাজ হাতে নেওয়া হয়েছে। এলাকায় যেন রোগের প্রার্দুভাব দেখা না দেয় সেজন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা প্রত্যেক এলাকায় বিনা চিকিৎসার সেবা প্রদান করে থাকবে।প্রধানমন্ত্রী অর্ধকোটি পরিবারের জন্য চাল বিতরণ উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বন্যা-বৃষ্টি জলোচ্ছ্বাস নিয়ে আমাদের বাঁচতে হবে। এটিতে ভয় পেলে চলবে না। দেশের বন্যা দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই বিদেশে থেকে খাদ্য কেনা হয়েছে। প্রতিটি মানুষ খেয়ে বাঁচতে পারে সে কাজটি আমরা করছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয় করে গেছে। অন্যদিকে বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করেছে। আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, গাছ পুড়িয়েছে, রেল লাইন পুড়িয়েছে। দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্থ করেছে। কিন্তু আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করেছি এখনও করে যাচ্ছি।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষক- অভিভাবক, মাদ্রাসার ইমাম, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন,  শিক্ষার্থীরা যেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে দূরে থাকতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন কি তারা কোথায় যায়, কি করে কার সঙ্গে মিশে সেগুলো বিশেষভাবে নজর দিতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবন্যাবন্যাদুর্গত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সা ছেড়ে রিয়ালে মেসি!

পরবর্তী

অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত: ফখরুল

পরবর্তী
ফাইল ফটো

অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত: ফখরুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাম রহিমের ধর্ষণের খবর ছেপে প্রাণ যায় এক সাংবাদিকের

সর্বশেষ

ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT