চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভ্যুত্থানের পরিকল্পনায় ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

শুক্রবারের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিকল্পনার করেছিলেন বলে স্বীকার করেছেন তুরস্ক বিমান বাহিনীর সাবেক প্রধান জেনারেল আকিন ওজতুর্ক।

ওজতুর্কের এই স্বীকারোক্তির খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু নিউজ এজেন্সি। বার্তা সংস্থাটি আটক হওয়া ওজতুর্কের একটি ছবিও প্রকাশ করেছে। তাতে তার শরীরের ওপরের অংশে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা যায়।

একই দিন ইস্তাম্বুলের সিসলি এলাকার ডেপুটি মেয়রকে মাথায় গুলি করে হত্যা করা হয়। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সেনা অভ্যুত্থানের কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা জানা যায়নি। এমন পরিস্থিতিতে তুরস্কের ন্যাটো সদস্যপদ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

ওজতুর্কের এই স্বীকারোক্তির আগে সোমবার সকালে রাজধানী ইস্তাম্বুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় এরদোগান সমর্থক নিরাপত্তাবাহিনী। তবে সেখান থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এর আগেই অবশ্য ৮ হাজার পুলিশকে বরখাস্ত করা হয় এবং শনিবার ভোর থেকেই গ্রেফতার হতে থাকে একের পর উচ্চ পদস্থ সেনা সদস্য এবং সুপ্রিম কোর্টের বিচারকরা। অভ্যুত্থানে জড়িত সন্দেহে প্রায় ৬ হাজারেরও বেশি বিচারক এবং সেনাকে আটক করে এরদোগান সরকার।

তবে বিরোধীদের বিরুদ্ধে এমন দমন-পীড়ন তুরস্কের ন্যাটো সদস্যপদ প্রাপ্তির পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ ইতোমধ্যে ‘গণতন্ত্র এবং মতবৈচিত্র’ দুটোই সাবধানতার সঙ্গে সংরক্ষণ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো নেতৃবৃন্দ। ন্যাটো সদস্যপদ প্রাপ্তির জন্য ৫টি প্রধান শর্তের মধ্যে একটি হচ্ছে ‘গণতন্ত্র এবং মতবৈচিত্র’।

Reneta

এরদোগান সরকারের প্রতি সমর্থন জানালেও অশান্ত তুরস্কে চলমান দমন নীতি নিয়ে শঙ্কিত মার্কিন প্রশাসন। তুর্কি প্রশাসন থেকে ‘ভাইরাস’ দূর করা হবে এরদোগানের এমন হুঁশিয়ারিকে ‘অতি তাড়াহুড়ায় নেয়া সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কতুরস্কে সেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অভ্যুত্থানের পরিকল্পনায় ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান’

পরবর্তী

বর্ণিল আয়োজনে বিপিএল’র লোগো উন্মোচন

পরবর্তী

বর্ণিল আয়োজনে বিপিএল'র লোগো উন্মোচন

বর্ণিল আয়োজনে বিপিএল'র লোগো উন্মোচন

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT