চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে হ্যাটট্রিক, আলিসের পাশে মৃত্যুঞ্জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
চট্টগ্রাম থেকে: চোট বয়ে বেড়ানোয় বড় মঞ্চে খেলার সুযোগ হচ্ছিল না মৃত্যুঞ্জয় চৌধুরীর। বিপিএলে প্রথমবার নেমেই দেখালেন চমক। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ বাঁহাতি পেসার করে সিলেট সানরাইজার্সের বিপক্ষে করে ফেললেন হ্যাটট্রিক। বিপিএল অভিষেকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন অফস্পিনার আলিস আল ইসলাম। তার পাশে নাম লেখালেন অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দল থেকে উঠে আসা মৃত্যুঞ্জয়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে দারুণ লড়ছিল সিলেট। মৃত্যুঞ্জয়ের তোপে ভেঙে যায় জয়ের আশা। ইনিংসের ১৮তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে সাজঘরে পাঠান যথাক্রমে এনামুল হক বিজয় (৭৮), মোসাদ্দেক হোসেন সৈকত (০), রবি বোপারাকে (১৬)।

দুইশর বেশি রান তাড়ায় দারুণ লড়ছিলেন বিজয়। ৪৭ বলে ৭৮ রান করে ফেলেন মৃত্যুঞ্জয়ের বলে। পরে আরও সিলেট অধিনায়ক মোসাদ্দেক ও সাবেক ইংলিশ ক্রিকেটার বোপারাকে ফিরিয়ে এক ওভারেই ঘুরিয়ে দেন ম্যাচ।

বিপিএলের অষ্টম আসরে এটিই প্রথম হ্যাটট্রিক। আগের সাত আসরে হ্যাটট্রিকের ঘটনা পাঁচবার। অভিষেকে দ্বিতীয় হ্যাটট্রিক এটি। ২০১৯ সালে ষষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটের জার্সিতে বিপিএলে নেমেই রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আলিস।

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের পর খেলা আর জমাতে পারেনি সিলেট। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান। সিলেটের কলিন ইনগ্রাম করেন ৩৭ বলে ৫০ রান। ১৬ রানের জয় দিয়ে চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়াল হোম টিম। ৪ ওভারে ৩৩ রানে তিন উইকেট মৃত্যুঞ্জয়ের। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় তুলে নেন দুই উইকেট। ৩ ওভারে ৩১ রানে একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

চলতি আসরের দ্বাদশ ম্যাচে এসে দুইশ রানের দেখা মেলে। উইল জ্যাকস ও বেনি হাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ২০২ রান তোলে চট্টগ্রাম।

বন্দরনগরীতে টস হেরে শুরতে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের শুরুটা দারুণ হয় জ্যাকসের ঝড়ো ব্যাটিংয়ে। ১৮ বলে এবারের আসরের দ্রুততম ফিফটি তুলে নিয়ে জ্যাকস আউট হন তাসকিনের বলে।

পরের ওভারেই কেনার লুইসকে সাঁঝঘরে ফেরান সোহাগ গাজী। এরপর সাব্বিরকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন আফিফ হোসেন। ব্যক্তিগত ৩১ রানে মোসাদ্দেকের বলে আউট হন সাব্বির।

Reneta

৩৮ রানে থাকা আফিফ আউট হন বোপারার বলে বোল্ড হয়ে। ইনিংসের শেষদিকে তান্ডব চালান বেনি হাওয়েল। ৪১ রানে অপরাজিত থেকে দলকে ২০০ রানের গণ্ডি পেরুতে বড় ভূমিকা রাখেন। ৪ বলে ১৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামজ্যাকসবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিজয়মৃত্যুঞ্জয়সিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা রহস্য ঘনীভূত

এপ্রিল ২৮, ২০২৬

আলভারেজের বার্সায় যাওয়া এক ‘মিথ্যার আখ্যান’

এপ্রিল ২৮, ২০২৬

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৬২ রান

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কামড় খেয়ে রাসেল ভাইপারকে ধরে বাড়িতে নিয়ে এলেন যুবক

এপ্রিল ২৮, ২০২৬

ঝড় তুলতে আসছে ‘রকস্টার’-এর টিজার!

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT