চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী শিক্ষার্থীদের জন্য অ্যামাজন প্রতিষ্ঠাতার কোটি ডলার অনুদান

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১:০৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস অভিবাসী শিক্ষার্থীদের পড়ার খরচ বাবদ ৩ কোটি ৩০ লাখ ডলারের অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।

বেজোস দম্পতির ঘোষিত এই অনুদান এক হাজার ‘ড্রিমার’ শিক্ষার্থীর শিক্ষার পেছনে ব্যয় হবে। দ্যড্রিমডটইউএস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এ অর্থ ব্যয় করা হবে।

অভিভাবকের সঙ্গে আসা বা পাচার হয়ে কিংবা অন্য যেকোনো উপায়ে যুক্তরাষ্ট্রে আসা শিশু-কিশোরদের যাতে দেশটি থেকে বহিষ্কার হতে না হয়, সেজন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) আইন পাস করেছিলেন। ড্রিমারস বলে পরিচিত আইনটির বলে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে আগত অভিবাসীরা সে দেশে অবস্থান এবং নিজেদের বৈধকরণের সুযোগ পেতেন। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই আইনটি বাতিল করেন। তখন দেশটির বৃহৎ কয়েকটি প্রযুক্তি কোম্পানি এসব অভিবাসীর পক্ষে দাঁড়িয়েছে।

জেফ বেজোস বলেন, আমার বাবা মিগেল বেজোসের সম্মানে এ অর্থ অনুদান দিচ্ছি, যিনি ১৬ বছর বয়সে কিউবা থেকে একাই যুক্তরাষ্ট্রে এসেছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রেই শিক্ষালাভ করেন এবং সে দেশেই বসবাস করেন। তিনি যখন এ দেশে এসেছিলেন, তখন সে ইংরেজিও বলতে পারতেন না। ওনার কঠোর মনোবল ও দৃঢ় সংকল্প এবং ডেলাওয়ারে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের সহায়তায় আমার বাবা এ দেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিকে পরিণত হয়েছিলেন। তিনি এখনো এ দেশকে প্রতিদান দিচ্ছেন। বর্তমান সময়ের ড্রিমারদের জন্য এ বৃত্তির ব্যবস্থা করতে পেরে ম্যাকেঞ্জি ও আমি নিজেদের ধন্য মনে করছি।

জেফ বেজোসের মা-বাবা বেজোস ফ্যামিলি ফাউন্ডেশন নামে একটি মানবসেবামূলক সংগঠন গড়ে তুলেছেন, যা শিক্ষা বিস্তারে সহায়তা করে।

জেফ বেজোস ডিএসিএ আইনটি পুনরায় ফিরিয়ে আনার জন্য ট্রাম্প সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত সেপ্টেম্বরে ড্রিমারদের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লিখিত চিঠিতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন নির্বাহী স্বাক্ষর করেছিলেন। এদের একজন হলেন জেফ বেজোস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT