হাঙ্গেরিতে জরুরি অবস্থা জারির পর অভিবাসীদের ঠেকাতে অস্ট্রিয়া সীমান্তে সাময়িকভাবে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। স্থলেপথে ইউরোপীয় ইউনিয়ন পার হয়ে জার্মানিতে পৌঁছানোর প্রধান রুট এটি।
মঙ্গলবার মধ্যরাতে অস্ট্রিয়া সীমান্তে কড়াকড়ি নিয়ন্ত্রণ জারি করে।
সোমবার মধ্যরাত থেকে শরণার্থী বিরোধী কঠোর আইন চালু করেছে হাঙ্গেরি। এখন থেকে এই আইনে পুলিশ চাইলে অবৈধভাবে প্রবেশের দায়ে যে কাউকে শাস্তি দিতে পারবে।
এরপর মঙ্গলবার সকালেই অবৈধ প্রবেশের অভিযোগে তিনজন সিরীয়কে আটক করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।






