চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী অহনাকে ধাক্কা দেয়া ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
অপরাধ, বিনোদন
A A

ছোট পর্দার অভিনেত্রী, মডেল অহনা রহমান সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুইদিন পর ট্রাক চালক সুমন মিয়া ও হেলপার মো. রোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে একজনকে এবং শনিবার আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শনিবার সকালে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় সুমনকে। তার আগে শুক্রবার মধ্যরাতে ওই ট্রাকের হেলপার রোহানকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

আলী হোসেন আরও বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর অভিনেত্রী অহনার ছোট বোন লিজা মিতু বাদী হয়ে গত ৯ জানুয়ারি উত্তরা থানায় মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

বুধবার ভোরে শুটিং শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন টিভি অভিনেত্রী অহনা রহমান।

Reneta

এ দুর্ঘটনায় অহনার পরিবার থেকে উত্তরা থানায় একটি মামলা করা হয়।

মামলায় বলা হয়- পুরান ঢাকায় শুটিং শেষে বাসায় ফেরার পথে ভোর সোয়া ৩টার দিকে উত্তরার ৭নং সেক্টরের একটি রাস্তায় পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়।

এ সময় অহনা গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে অহনা প্রতিবাদ করে ওই ট্রাক চালককে নামতে বললে তিনি তা না শুনে তর্কে লিপ্ত হন।

এ সময় অহনা নিজেই ট্রাকের পাশের দরজা দিয়ে উঠে চালককে নামতে বলেন।

কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় ট্রাক ছেড়ে দেন। এভাবেই ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় নিয়ে উত্তরার ১২নং সেক্টরে পৌঁছলে স্থানীয়দের বাধায় ট্রাকচালক সজোরে ব্রেক কষলে তা উল্টে যায়।

এসময় ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন অহনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অহনাঅহনা রহমানসড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT