চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছর নিষিদ্ধ ধনঞ্জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়াকে আবারও ‘নিষিদ্ধ’ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত আগস্টে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ চলাকালীন ২৫ বছর বয়সী ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ভারতের চেন্নাইয়ে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষাতে তার বোলিংয়ের ত্রুটি ধরা পড়ে।

এই নিয়ে দ্বিতীয়বারের জন্য নিষিদ্ধ হলেন লঙ্কান অফস্পিনার। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে ধনঞ্জয়াকে নিষিদ্ধ করেছিল আইসিসি। সেই নিষেধাজ্ঞা অল্প সময়ের জন্য হলেও এবার তাকে লম্বা সময়ের জন্য শাস্তি পেতে হচ্ছে। ২০২০ সালের ২৯ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বলবত্‍‌ থাকবে।

গত বছরের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল। তখন বায়োমেকানিক্যাল পরীক্ষায় পাস করতে না পেরে, সাময়িকভাবে নিষিদ্ধও হয়েছিলেন তিনি। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে গল টেস্টে বোলিংয়ের সময় আবার ধনঞ্জয়ার বোলিং নিয়ে প্রশ্ন ওঠে। বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন ফিল্ড আম্পায়াররা।

গল টেস্ট জয়ে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ধনঞ্জয়া। ম্যাচের প্রথম ইনিংসে ৩০ ওভার বোলিং করে ৫ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার বল করে নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ বোলিং অ্যাকশনধনঞ্জয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT