চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে নেপালের পথে জামাল-তপুরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালের পথে রওনা হওয়ার কথা ছিল বুধবার দুপুরে। দেড়টায় রওনা হওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় বিলম্ব হতে থাকে। দেড়টার পরিবর্তে ফ্লাইট সন্ধ্যায় পিছিয়ে যায়।

বাংলাদেশ দল শেষঅবধি নেপালের পথে রওনা হয়েছে রাত ৮টার দিকে। ফুটবল ফেডারেশনের মিডিয়া উইং থেকে তথ্যটি জানানো হয়েছে। বিমানবন্দরে দলকে অপেক্ষা করতে হয়েছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।

সবশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা নেই নেপাল সফরে। তারা আছেন ভিয়েতনামে, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে। নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে।

নেপালে খেলা শেষে অক্টোবরে ঘরের মাঠে এবং পরপরই অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দুটি হবে ৯ অক্টোবর ঢাকায়, ১৪ অক্টোবর হংকংয়ে।

‎বাংলাদেশ দল
‎‎গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মণ, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।
‎মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাফুফেবাংলাদেশভিয়েতনামমোরসালিনলিড স্পোর্টসসিঙ্গাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান সেনাবাহিনীকে কেন এত পছন্দ মার্কিন রাষ্ট্রপ্রধানদের?

পরবর্তী

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই: আপিল বিভাগ

পরবর্তী

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই: আপিল বিভাগ

মহেশখালী-মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT