চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরোধ দূরের কথা, মিয়ানমারে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সরকারি বাহিনীর রোহিঙ্গা নিধন বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সংকট সমাধানের যে আশা জাগিয়েছিলো তা ভুল প্রমানিত হয়েছে। কেননা এমন পরিস্থিতিতে মিয়ানমারের সমালোচনা করার পর অবরোধ দূরের কথা, বরং তাদের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা বাড়াতে মার্কিন কংগ্রেসে এক বিল উত্থাপিত হতে যাচ্ছে। সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন সিনেটে প্রতিরক্ষা ব্যয় বিষয়ক একটি বিল উত্থাপিত হতে যাচ্ছে, যার ফলে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। এই বিলের খসড়ায় সামুদ্রিক নিরাপত্তা, শান্তিরক্ষা এবং মানবপাচার রোধে দুই দেশের একত্রে কাজ করার কথা বলা হয়েছে।

রাখাইনে জনগণের ওপর কী ঘটছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সচেতন এবং সেখানে যা ঘটছে তাতে তারা অত্যন্ত উদ্বিগ্ন বলে শনিবার সংবাদ প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে মুখপাত্র হিদার নোয়ার্টকে উদ্ধৃত করে আরও বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর প্রতি তারা সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় লোকদের সুরক্ষা দেয়ার আহ্বান জানায়।

মানবাধিকার লংঘনের জন্য মিয়ানমারের উপর কোন নিষেধাজ্ঞা দেয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি এ ব্যাপারে কূটনৈতিক সংলাপ চালিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের সমালোচনা করেছেন আমেরিকার ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়া প্রোগ্রাম এডিটর ওয়াল্টার ল্যামেন। বিষয়টি ‘নির্মম বার্তা দিচ্ছে’ বলেও বিস্ময় প্রকাশ করেন তিনি।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর এই সহিংসতাকে জাতিগত নিধন বলেই উল্লেখ করা হচ্ছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের এবং তার আইনপ্রণেতারা অং সান সু চি’র সরকারের উপর কোন অবরোধ আরোপে বা জোরালো কোন চাপ প্রয়োগে প্রস্তুত নয়।

Reneta

তবে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের পরিপ্রেক্ষিতে উদ্বেগ জানিয়েছে মানবাবিধকার গ্রুপগুলো। জাতিসংঘের হিসেবে, আগস্টের ২৫ তারিখ থেকে এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার পক্ষে ভিভিয়ান ট্যান বলেন, নতুন আরও যারা আসছে তারা রাস্তার পাশে বা যেখানে জায়গা পাচ্ছে সেখানেই কোনরকমে একটি থাকার ব্যবস্থা করছে।

এর আগেও মিয়ানমারে গণহত্যা সংঘটনের ব্যাপারে সতর্ক করেছিলো ইউএস হোলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। তাদের অভিমত, গ্রামগুলো ও ঘরবাড়িগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে তাতে বুঝা যায় তা রোহিঙ্গা সম্প্রদায়ের উপর জাতিগত নিধনের প্রচেষ্টা। রোহিঙ্গারা যাতে আর নিজেদের বাসভূমিতে ফিরে আসতে না পারে তার জন্যই এমনটি করা হচ্ছে।

শরণার্থীদের জন্য কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, জীবন রক্ষায় প্রয়োজনীয় সাহায্যও রাখাইনে নিতে বাধা দিচ্ছে সেনাবাহিনী, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারযুক্তরাষ্ট্ররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্সেনালের বড় জয়ের দিনে চেলসিতে ধরা লেস্টার

পরবর্তী

অ্যান্ডারসনের শতবর্ষী রেকর্ডে সিরিজ ইংল্যান্ডের

পরবর্তী
অ্যান্ডারসন ৫০০ উইকেটের জন্য উদযাপন করছেন ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনের শতবর্ষী রেকর্ডে সিরিজ ইংল্যান্ডের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটে ‘ব্যালান্সড’ নীতি খুলে দেবে সর্বনাশের দ্বার

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT