চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবনমনের দুঃখে স্টেডিয়ামে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ১৩, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

১৯৬৩ সালে জার্মান লিগ বুন্দেসলিগা নামকরণের পর থেকে প্রতি মৌসুমেই খেলেছে হামবুর্গ। আসছে মৌসুমে সেটি খেলেছিল লিখতে হবে। কারণ আগামী মৌসুমে অভিজাত লিগটিতে আর খেলা হচ্ছে না তাদের। নিজেদের ফুটবল ইতিহাসে বুন্দেসলিগা থেকে প্রথমবারের মত অবনমিত হয়েছে হামবুর্গ। প্রিয় দলের এমন লজ্জা সইতে না পেরে ক্ষোভে-দুঃখে মাঠেই আগুন জ্বালিয়ে দিয়েছেন দলটির সমর্থকরা!

শনিবার রাতে অবনমন এড়াতে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে জয়ের পাশাপাশি কোলন বনাম ভল্ফসবুর্গের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হয় হামবুর্গকে। মনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকই সেরেছে হামবুর্গ। কিন্তু ম্যাচের মাঝামাঝি সময়েই জানা যায় কোলনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভল্ফসবুর্গ। তাতে কোলনের সঙ্গে দ্বিতীয় বিভাগে নেমে যেতে হয় হামবুর্গকেও।

দলের এমন বিপর্যয় মানতে পারেনি হামবুর্গ সমর্থকদের একাংশ। অবনমন নিশ্চিত জেনেও যখন মাঠে খেলছিলেন খেলোয়াড়রা, তখনই পটকা-ফ্লেয়ার ছুঁড়ে মারেন তারা। যার কিছু কিছু মাঠেও এসে পড়েছে। গোলপোস্টের সামনে আগুন জ্বলেছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে মাঠের একটা অংশ। বাধ্য হয়ে ম্যাচ ১৬ মিনিট বন্ধ রাখতে হয় রেফারিকে।

সব সমর্থকই এমন কাণ্ডে জড়িত ছিলেন সেটিও নয়। অধিকাংশ দর্শকই তখন নিজেদের প্রিয় মাঠে আগুন দেয়াকে মানতে পারেননি। যারা এমনটা করেছেন তাদের উদ্দেশ্যে চেঁচিয়ে গলা ফাটিয়েছেন ভদ্র সমর্থকরা, ‘আমরাই হামবুর্গের জনগণ, তোমরা তা নও! ওদেরকে বের করে দেয়া হোক!’

পরে রেফারির খেলা শেষের বাঁশি বাজা মাত্রই খেলোয়াড় থেকে শুরু করে কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা।

শেষ কয়েক মৌসুম ধরেই কোনরকমে অবনমন এড়িয়ে আসছিল হামবুর্গ। এবার ভাগ্যকে পাশে পায়নি। দলটির কিংবদন্তি উয়ি সিলার বলেছেন, ‘আমরা কয়েক বছর ধরেই ভাগ্যকে পাশে পাচ্ছিলাম। কিন্তু ভাগ্য কিন্তু সবসময় পাশে থাকে না, এটা জানা উচিত ছিল আমাদের।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুন্দেসলিগাহামবুর্গ
শেয়ারTweetPin2

সর্বশেষ

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT