চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু চায় না আমি আর শাকিব একসঙ্গে কাজ করি: বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
বুবলী

বুবলী

‘সে (অপু) চায় না শাকিব বুবলী একসঙ্গে কাজ করুক। সে শাকিবকে লোক মারফতে জানালো (যেহেতু সে–ই বলেছে শাকিব আর তার নাকি কথা হয় না এক বছরের মতো), তাকে নিয়ে একটি ছবির নিউজ করাতে, না হয় আমাকে নিয়ে ছবির নিউজ অফ করাতে। তা না হলে এর শেষ দেখে ছাড়বে সে।’ আজ মঙ্গলবার সকালে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে এমনি অভিযোগ করেছেন আরেক চিত্রনায়িকা বুবলী। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

তাতে তিনি লিখেছেন, ‘অপু বিশ্বাস এত দিনের আড়াল ভেঙে সরাসরি টিভি চ্যানেলে এ গিয়ে এসব কথা বললেন কেন? এতদিন যাননি কেন? ২০০৮ সাল থেকে সে বিবাহিত, তাহলে এতদিন কেন মর্যাদা চাননি? শাকিব না হয় লুকিয়েছে, সে (অপু) তো লুকায়নি? অপু বিশ্বাস আরও বলেছেন তার সঙ্গে শাকিবের গত এক বছর কথা হয়নি। এটা কোনো স্বাভাবিক সম্পর্ক? তার বাচ্চা হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে। তখন কেন স্বীকৃতির জন্য আসেননি?’

বুবলীর অভিযোগ, গতকাল সোমবার যখন তার আর শাকিব খানের ‘রংবাজ’ ছবি নিয়ে খবর বেরিয়েছে, ঠিক তখন বুবলীর নাম দেখে অপুর নাকি মাথা খারাপ হয়ে যায়। আর এরপর থেকে শাকিবের কেরিয়ার নষ্ট করার জন্য অপু নানা কান্ড ঘটিয়ে যাচ্ছে।

Banglabid

বুবলী কেন এসব লিখেছেন? এর কারণ লিখেছেন স্ট্যাটাসের শেষে, ‘শাকিব খান আমাদের গর্ব। আর আমরা তার সঙ্গে আছি।’

গতকাল সোমবার বিকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, শাকিব খান তাকে বিয়ে করেছেন আর আব্রাহাম খান জয় তাদের সন্তান।

তখন থেকেই পাঠক আর দর্শক—সবার দৃষ্টি চলে যায় চিত্রনায়িকা বুবলীর দিকে। কারণ গতকাল সোমবার চ্যানেল আই অনলাইন ও প্রথম আলো প্রত্রিকায় প্রকাশিত হয়, ‘বুবলীর সঙ্গে শাকিব খান আবার অভিনয় করছেন’। এই খবর দেখে তেলে–বেগুনে ক্ষেপে যান অপু। তিনি সিদ্ধান্ত নেন, আজই সব কিছু প্রকাশ করবেন। কারণ, অপু বিশ্বাস নয়, শাকিব খানের সঙ্গে এখন নিয়মিত অভিনয় করছেন বুবলী।

Reneta

অনেকেই প্রশ্ন করেছেন, যাকে নিয়ে ঘটনার সূত্রপাত, এত কিছুর পর সেই বুবলী কী বলবেন? বুবলী তখন বলেছিলেন, ‘এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’

কিন্তু তার পরই আজ সকালে এই স্ট্যাটাস দিয়েছেন তিনি।

অপু বিশ্বাস ও শাকিব খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসবুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT