চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধীদের দৌড়ের ওপর রেখেছি: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রোজায় রাজধানীতে বলার মতো কোনো ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন: অপরাধীদের আমরা দৌড়ের ওপর রেখেছি। আমাদের কর্মকাণ্ডের জন্য অপরাধীরা নিয়ন্ত্রণে ও দমনে আছে।

শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন প্রাঙ্গণে ৪০০ পথশিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের মজার ইশকুলের উদ্যোগে ধানমন্ডি, শাহবাগ, সদরঘাট ও কমলাপুর এলাকার পথ শিশুদের মাঝে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।

তিনি বলেন: রোজা শুরুর আগে থেকেই গোয়েন্দা সদস্যরা অপরাধীদের নজরদারি করেছে। যার কারণে অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। অভিযানের ফলে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তার মানে ছিনতাইকারী বা অপরাধীরা নেই তা কিন্তু নয়, তাদেরকে আমরা ধাওয়ার ওপরে রেখেছি, দৌড়ের ওপর রেখেছি। আমাদের কর্মকাণ্ডের জন্য অপরাধীরা নিয়ন্ত্রণে ও দমনে আছে।

ঈদযাত্রা নিয়ে কমিশনার বলেন: ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, আবার ঈদ উদযাপন শেষে নিরাপদে ঢাকায় ফিরতে পারে সেজন্য নানামুখি কাজ করা হচ্ছে। বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য পুলিশসহ গোয়েন্দারা কাজ করছে। ঈদকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করার জন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন: পুলিশ একা অপরাধীদের দমন করতে পারবে না, সুশাসন আনতে পারবে না, জনগনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। যখন সাংবাদিক, পেশাজীবী, জনপ্রতিনিধি সবাই একসাথে কাজ করতে পারব তখন সবকিছুই করা সম্ভব। অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সবাই যখন একযোগে লড়তে পারব ঠিক তখনই আমরা সফল হতে পারব।

২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে তরুণদের সমন্বয়ে পথশিশুদের জন্য মজার ইশকুল সংগঠনটি পরিচালিত হচ্ছে
Reneta

আছাদুজ্জামান মিয়া বলেন: আমরা পুলিশের লোক সারাদিন ডিউটি করি। রমজানে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকা শহরে দুই হাজার পুলিশ সদস্য রাস্তায় দাঁড়িয়ে সারাদিন ডিউটি করে। এমনকি তারা প্রিয়জনদের সাথে ইফতার করতে পারে না। তারা রাস্তায় দাড়িয়ে একটা খেঁজুর ও এক গ্লাস পানি পান করে ইফতার করছে। এরপরেও মুখে হাসি দিয়ে নাগরিকদের সুবিধার স্বার্থে তারা দায়িত্ব পালন করছে। সারাদিন সারারাত আমরা দায়িত্ব পালন করি। চেকপোস্ট-তল্লাশি, ব্লক রেইড করছি যাতে করে সন্ত্রাসী বা দুর্বৃত্তরা শান্তিকামী মানুষকে যেন কষ্ট দিতে না পারে।

এসময় মজার ইশকুলের উদ্যোক্তা আরিয়ান আরিফসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএমপি কমিশনারপথ শিশুমজার ইশকুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১৬ শিশুর মৃত্যু

মে ২৪, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৮ দিন: বিশ্বযুদ্ধের কারণে বাতিল হওয়া দুই আসর

মে ২৪, ২০২৬

‘মাসুদ রানা’ এবারের ঈদের সেরা সিনেমা, প্রযোজকের দাবি

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ‘সুখবরের ইঙ্গিত’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মে ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানো হল ইরানের বিশ্বকাপ ক্যাম্প

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT