চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ কম বিদ্যুৎ পায়: আঙ্কটাড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
আঙ্কটাড

বিদ্যুৎ প্রাপ্তির দিক থেকে এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের মানুষ সবচেয়ে কম বিদ্যুৎ পাচ্ছে। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আঙ্কটাডের এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানায়, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

অনুষ্ঠানে আঙ্কটাডের প্রতিবেদন তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, এলডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে বিশ্বব্যাংক এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোকে বিদ্যুৎ ও জ্বালানী খাতে নিয়ে যে লক্ষ্যমাত্রা দিয়েছিল সেই লক্ষ্যমাত্রার মধ্যে বিদ্যুৎখাতে নেপাল ও ভুটানের অনেক অগ্রগতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ দেয়ার ক্ষেত্রে তারা প্রায় লক্ষ্যমাত্রায় পৌছেছে। আর লাওসের  লক্ষ্যমাত্রায় পৌছাতে হলে ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশেরও কম বিদ্যুৎ সংযোগ দিলেই চলবে। তবে সেক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে প্রায় ৬০ শতাংশ মানুষ বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। কিন্তু ২০৩০ সালের মধ্যে এলডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে বাংলাদেশকে প্রতিবছর কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশ হারে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে হবে।

প্রতিবেদনটি তৈরিতে ২০১৪ সালের বিদ্যুৎ প্রাপ্তির তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে জানিয়ে ড. ফাহমিদা খাতুন বলেন, প্রতিবেদনে তিন বছর আগের ডাটা ব্যবহার করা হলেও বর্তমান পরিস্থিতির সাথে খুব বেশি অসামঞ্জস্য হবে না। যদিও গত তিন বছরে বিদ্যুৎখাতে অনেক উন্নতি হয়েছে। 

জ্বালানী নিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ স্বল্পন্নোত দেশগুলোতে গৃহস্থালীর কাজে ৬৬ শতাংশ গ্যাস, শিল্পখাতে ১৫ শতাংশ, বাণিজ্যিকখাতে ২ শতাংশ, কৃষিতে ৩ শতাংশ ও পরিবহনে ১৩ শতাংশ গ্যাস ব্যবহার হয়। কিন্তু বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যম আয়ের দেশে উন্নত হতে হলে জ্বালানীর ব্যবহার শিল্পখাতে বাড়াতে হবে।

জ্বালানীর বিষয়ে সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পৌঁছাতে অবশ্যই জ্বালানী খাতে উন্নয়ন জরুরি।

প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন বলেন, জ্বালানী খাতে বিনিয়োগ নিশ্চিত করতে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক তহবিলগুলো থেকে অর্থ আনার জন্য উদ্যোগ নেয়ার বিকল্প নেই। তিনি আরও, গ্রামাঞ্চলে এখনও প্রায় ৮০ শতাংশ মানুষ বিদ্যুতের বাইরে রয়ে গেছে। যেখানে আফ্রিকার দেশগুলোতে এই হার ৫০ শতাংশ।

Reneta

তবে বিদ্যুতের উৎপাদন অনেক বেড়েছে উল্লেখ করে সিপিডির এই গবেষণা পরিচালক বলেন, উৎপাদন বাড়লেও এখন পর্যন্ত ব্যবসায়িরা তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুৎকে উৎপাদনশীলতার কাজে লাগোনোর জন্য পদক্ষেপ নেয়া জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার মুয়াজ্জেম হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঙ্কটাড
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়?

জুলাই ১১, ২০২৬

মৎস্য খাতের ভবিষ্যৎ কৌশল নিয়ে মিশরে ‘অ্যাকোয়াকন’ সম্মেলন

জুলাই ১১, ২০২৬
চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

জুলাই ১১, ২০২৬
বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

জুলাই ১১, ২০২৬
People with limited incomes are under pressure due to the rising prices of daily necessities

নিত্যপণ্যের বাড়তি দামে চাপে সীমিত আয়ের মানুষ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT