চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য এক মরিনহোর গল্প শোনালেন ক্যাসিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ন ১১, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদে ইকার ক্যাসিয়াসের ক্যারিয়ার ধ্বংস করার পেছনে অনেকেই দোষটা দেন হোসে মরিনহোকে। ডিয়েগো লোপেজকে গোলবারের নিচে এনে ক্যাসিয়াসকে আস্তে আস্তে ডাগআউটে বসিয়ে শীতলযুদ্ধের সূচনা করেছিলেন পর্তুগিজ কোচ।

সেই থেকে সাবেক কোচের সঙ্গে একটা স্নায়ুযুদ্ধ চললেও অবস্থাটা নাকি পাল্টেছে, জানালেন স্পেন ও রিয়ালের কিংবদন্তি গোলরক্ষক। মরিনহো আর তাকে নিয়ে অন্যরকম এক গল্পের কথা ইএসপিএনকে শুনিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

প্রিয় ক্লাব ছেড়ে পোর্তোয় পাড়ি জমানোর পর ২০১৯ সালের মে মাসে অনুশীলনে হার্ট অ্যাটাকে হয় ক্যাসিয়াসের। সেটির তিন সপ্তাহ বাদে শরীরে ক্যান্সার ধরা পড়ে স্ত্রী সারা কারবোনেরোর। সবমিলিয়ে পারিবারিক জীবনে বেশ কঠিন একটা সময় পার করছিলেন ক্যাসিয়াস।

সেসময় অনেককে পাশে পেয়েছেন ক্যাসিয়াস, তবে তাকে সবচেয়ে অবাক করেছে সাবেক কোচ হোসে মরিনহোর ফোন কল। পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো মরিনহোই নাকি হার্ট অ্যাটাকের পর সবার আগে তার খোঁজ খবর নিয়েছিলেন।

‘আমি এসময়ে অনেককেই কাছে পেয়েছি। যারা আমার মোটেও কাছের কেউ ছিল না।’

‘বিশেষ করে আমার সাবেক ম্যানেজার হোসে মরিনহোর কথা বলা যায়। তিনি সবার আগে আমার খোঁজ নিয়েছেন এবং আমার স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে খুব সচেতন ছিলেন।’

Reneta

গত বছরের নভেম্বরে ক্যান্সারের চিকিৎসা সেরে সুস্থ হয়ে ওঠেন ক্যাসিয়াসের স্ত্রী সারা, তার আগে সুস্থ হয়েছেন ক্যাসিয়াস নিজেও। সুস্থ হওয়ার পর আর মাঠে নামা হয়নি ৩৯ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষকের। চলতি বছরের আগস্টে ফুটবলকে বিদায় জানিয়ে দেন রিয়ালের হয়ে তিন চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচ লা লিগা, দুই কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ ও স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাসিয়াসমরিনহোরিয়াললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT