চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমোদনহীন ক্লিনিকে সিজারের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:৩৩ পূর্বাহ্ণ ২৬, মে ২০২২
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে অনুমোদনহীন মা ক্লি‌নিক এন্ড হাসপাতা‌ল নামের প্রতিষ্ঠানে ‘ভুল চি‌কিৎসায়’ প্রসূ‌তিসহ নবজাত‌কের মৃত‌্যুর অভিযোগ উঠেছে। ওই প্রসূতির মৃত্যুর পরপরই প্রতিষ্ঠানটি খালি রেখে মা‌লিক, সিজারের সাথে জড়িত চি‌কিৎসক ও নার্সরা পা‌লিয়ে গেছেন।

মৃত লাইলী বেগম (২৫ ) উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আ‌তোয়ার হো‌সে‌নের স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রসূতি লাইলী বেগ‌মের প্রসব বেদনা শুরু হ‌লে প্রথমে উপজেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়া হলে কর্মরত চি‌কিৎসক রো‌গীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখা‌নে থাকা ক্লি‌নি‌কের দালাল শামছু তাদেরকে মা ক্লি‌নিক এন্ড হাসপাতা‌লে নি‌য়ে যান। প‌রে ওই ক্লি‌নি‌ক কর্তৃপক্ষ ভুঞাপুর উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার এনামুল হক সো‌হেল ও চি‌কিৎসক ডা. আল মামুনকে অস্ত্রোপচারের জন্য ডেকে আনেন। ক্লিনিকটির অ‌পা‌রেশন রুমে নিয়ে যাওয়ার কিছু পরেই ওটি টেবিলেই প্রসূতি মারা যায়। প‌রে স্বজন‌দের না জা‌নি‌য়ে মরদেহ অ‌্যাম্বু‌লে‌ন্সে উ‌ঠি‌য়ে টাঙ্গাই‌লে পা‌ঠি‌য়ে দেওয়ার সময় স্বজন ও স্থানীয়রা বাঁধা দিলে মরদেহ ক্লি‌নি‌কের সাম‌নে রে‌খে চি‌কিৎসক, নার্স ও মা‌লিকরা পা‌লি‌য়ে যায়।

নিহতের স্বামী আতোয়ার বলেন, আমি গরিব মানুষ। দালা‌ল শামছু কম টাকায় সিজার করে দেবার আশ্বাস দিলে সেখানে নেই। পরে দেড় ঘণ্টা আমার স্ত্রীকে অপা‌রেশন থি‌য়েটা‌রে রাখে তারা। ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. আল মামুন ব‌লেন, মা ক্লি‌নি‌কে আনার পর তার উচ্চ রক্তচাপ দেখা দেয়। প‌রে অপা‌রেশ‌নের আ‌গেই রোগী ব‌মি করে মারা যায়। এখানে ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ মিথ্যা।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফ‌রিদুল ইসলাম জানান, খবর পে‌য়ে ক্লি‌নি‌কে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে ক্লি‌নি‌কের চি‌কিৎসক, নার্স ও মালিকরা পা‌লি‌য়ে গে‌ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলটাঙ্গাই‌লের ভুঞাপুরভুল চিকিৎসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, ব্যবস্থা নিচ্ছে চীন-জাপান

জুলাই ১১, ২০২৬

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT