চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুজ্জ্বল সাকিবের বিকল্প নিয়ে কি ভাবা হচ্ছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে বসে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে ব্যাটে-বলে ছন্দহীন ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ আঙিনায় সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবার এপর্যন্ত সুপার ফ্লপ। যা বাংলাদেশ দলকে চিন্তায় ফেললেও মুখ খুলছেন না কেউ। যদিও এখন অবধি বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়নি কোচ-অধিনায়ক-নির্বাচকদের।

যুক্তরাষ্ট্রের ভিন্ন দুটি ভেন্যুতে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা ম্যাচের পর বাংলাদেশের শেষের দুটি ম্যাচের ভেন্যু কিংসটাউনের সেন্ট ভিনসেন্ট। ক্যারিবিয়ান অঞ্চলে সাকিবের পারফরম্যান্স বরাবরই ভালো হয়। সে ভাবনায় হয়ত বৃহস্পতিবার নেদারল্যান্ডস ম্যাচের একাদশে টিকে যাবেন টাইগার অলরাউন্ডার।

কিন্তু আবারও যদি ব্যর্থ হন, তাহলে? বিকল্প নিয়ে দল কিছু ভাবছে কিনা সেটি জানা না গেলেও পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়ে গেছে। সাকিব কি তাহলে ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন?

Banglabid

শ্রীলঙ্কার বিপক্ষে ৮, সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ রানে আউট হয়েছেন সাকিব। গুরুত্বপূর্ণ সময়ে বিলিয়ে এসেছেন উইকেট। বোলিংয়ে উইকেটের খাতা এখনো খুলতে পারেননি আসরে। প্রোটিয়াদের বিপক্ষে করেছেন মোটে ১ ওভার। তানজিম-মোস্তাফিজদের সুসময়ে বোলিংয়ে সাকিবের প্রয়োজনীয়তা কমে এসেছে। ব্যাটিংয়ে রাখতে পারছেন না ভরসার বিন্দুমাত্র ছাপ। সাম্প্রতিক ফর্ম এতটাই তলানিতে যে, বড় প্রভাব পড়েছে নতুন হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে। শীর্ষ অলরাউন্ডার নেমে গেছেন সোজা পাঁচ নম্বরে।

পারফরম্যান্স বিচারে চলতি বিশ্বকাপে সাকিবকে আর অপরিহার্য বলা যাচ্ছে না। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের আরেকজন মাহমুদউল্লাহ রিয়াদ বুড়ো হাড়ের ভেল্কি দেখালেও দেশসেরা অলরাউন্ডার কেন পারছেন না সে আলোচনার সুযোগ করে দিচ্ছেন সাকিব নিজেই।

কিংসটাউনে বাংলাদেশ দুটি করে ওয়ানডে ও টেস্ট খেললেও এখনো টি-টুয়েন্টি খেলেনি। বর্তমান দলে থাকা ক্রিকেটারদের কেউ সাদা বলে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এই মাঠটিতে। ক্যারিবীয়দের সঙ্গে ওয়ানডে সিরিজটি হয়েছিল ২০০৪ সালে, ২০০৯ ও ২০১৪ সালের টেস্ট ম্যাচ দুটিতে খেলেছিলেন সাকিব। মাশরাফী বিন মোর্ত্তজা টেস্টে সবশেষ বলটা করেছিলেন কিংসটাউনেই। ইনজুরিতে পড়ে টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায় নড়াইল এক্সপ্রেসের। গতির সঙ্গে আপোষ করে ওয়ানডে ক্যারিয়ার যদিও লম্বা করেছিলেন।

Reneta

সাকিবের জন্য ক্যারিবিয়ান হাওয়া-বাতাস অনেকটা চেনা। খেলেছেন সিপিএলে। ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টিতে ৬ উইকেট নেয়ার কীর্তিও আছে। সাকিব তাই দলের অন্যদের চেয়ে একটু এগিয়েই নামছেন ডাচদের মোকাবেলা করতে। এবার পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেলতে পারলেই হয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পারফরম্যান্সলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT