চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কসহ জিম্বাবুয়ের কোচিং স্টাফ বরখাস্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে উঠতে না পারায় ছাঁটাই হচ্ছেন জিম্বাবুয়ে দলের পুরো কোচিং স্টাফ। তাদের সবাইকে একযোগে চাকরি হারাতে হচ্ছে। ব্যর্থতার দায়ে বলির প্রথম পাঠা হয়েছেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তাকে সরিয়ে ব্রেন্ডন টেলরকে দায়িত্ব দিয়েছে বোর্ড।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যদি নিজেরাই পদত্যাগপত্র জমা না দেন তবে বোর্ড তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেবে।

জিম্বাবুয়ে বোর্ডের এমন সিদ্ধান্তের কারণে দেশটির প্রধান কোচ হিথ স্ট্রিকের পাশাপাশি চাকরি হারাচ্ছেন ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হোন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুতা, ফিটনেস কোচ সেন বেল ও দলের বিশ্লেষক স্টানলি কাইওজা। এছাড়া জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যানগোঙ্গোও রয়েছেন ছাঁটাইকৃতদের তালিকায়।

ইংল্যান্ডে অনু্ষ্ঠিত ২০১৯ বিশ্বাকাপের বাছাইপর্ব বৈতরণী পার হতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দেশটি ১৯৭৯ সালের পর থেকে নিয়মিত বিশ্বকাপ খেলে আসছে। ৩৬ বছর পর এই প্রথম বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল তারা।

তবে দলের সঙ্গে সম্পৃক্তদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে না পারায় বোর্ড এমনটা করছে বলে মনে করছেন ভুক্তভোগি হতে যাওয়ারা।

জিম্বাবুয়ে কোচদের মধ্যে একমাত্র হিথ স্ট্রিকের সামনে অন্য চাকরি রয়েছে। বাকিদের হাতে অন্য কোথাও কাজ করার সুযোগ এই মূহুর্তে নেই। আগমী ৭ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে হিথ স্ট্রিক কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT