চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিক মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও লকডাউন তুলে দিতে চান ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৬, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে সর্বোচ্চ  অবস্থানে যুক্তরাষ্ট্র। গতকালও মারা গেছেন ২ হাজারের অধিক মানুষ। স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, লকডাউন উঠিয়ে নিলে পরিস্থিতি ভয়াবহ হবে, মৃত্যুর হার বেড়ে যাবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প সেটি স্বীকার করে নিয়েই লকডাউন তুলে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চান।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কোভিড-১৯ মোকাবেলায় গঠিত হোয়াইট হাউসের টাস্কফোর্স ভেঙে দিতে যাচ্ছেন তিনি। লকডাউন খুলে দিলে আরো অধিক নাগরিকের মৃত্যু হলেও মার্কিন অর্থনীতি রক্ষার্থে সেদিকে যেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার অ্যারিজোনার মাস্ক তৈরির কারখানা পরিদর্শনকালে ট্রাম্প নিশ্চিত করেছেন যে, টাস্কফোর্স আর প্রয়োজন হবে না। ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও পরামর্শ দিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে সেটি ভেঙে দেয়া যেতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স এবং টাস্কফোর্স ‍দুর্দান্ত কাজ করেছে। কিন্তু আমরা এখন ব্যতিক্রমী কিছু করতে যাচ্ছি। যা নিরাপত্তা এবং পুনরায় লকডাউন খুলে দেয়ার পথ। আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাচ্ছি। আর তার জন্য আমাদের অন্য একটি গ্রুপ কাজ করবে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৭২ হাজার ২৭১ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ১২ লাখ ৩৭ হাজার। দেশটিতে এখনো প্রতিদিন মৃত্যু হচ্ছে ২ হাজারের অধিক মানুষের।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লকডাউন স্বাভাবিক করে ব্যবসা-বাণিজ্যগুলো আবার শুরু করলে ভাইরাস আরো বেশি ছড়িয়ে পড়বে।

Reneta

কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য কর্মকর্তাদের এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে চান না। এমনকি তিনি লকডাউন শিথিল করার ব্যাপারে নিজের কর্তৃত্বকেই চূড়ান্ত বলে দাবি করেছেন।

তিনি মৃত্যুর আশঙ্কা স্বীকার করে বলেছেন যে, মার্কিন অর্থনীতি পুনরায় চালু করতে আরও অনেক নাগরিক মারা যেতে পারেন। তার সম্ভাবনা রয়েছে। তবুও আমাদেরকে সেদিকে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT