চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অধরা’ নিউজিল্যান্ডকেও ধরা হল

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১১:৪৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
স্পোর্টস
A A

গত ১৮ বছর। সাফল্যের গ্রাফটা সময়ের সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে। টেস্ট খেলা প্রায় সব দেশের বিপক্ষেই বিদেশের মাটিতে জিতেছে বাংলাদেশ। কেবল অধরা থেকে গিয়েছিল নিউজিল্যান্ড। বুধবার ক্লনটার্ফে সেই ‘অধরা’ নিউজিল্যান্ডকেও ধরা হল। সেইসঙ্গে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বর আসনটা কব্জা করে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলাটাও নিশ্চিত করল মাশরাফি বিন মুর্তজার দল।

বিদেশের মাটিতে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ জিতল বাংলাদেশ। এই মে মাসেই বিদেশের মাটিতে কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এসেছিল প্রথম জয়টি। পাকিস্তানের বিপক্ষে, ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে।

পাকিস্তানের বিপক্ষে ওই জয়ের পর পাঁচ বছরের অপেক্ষা ছিল। ২০০৪ সালের ১০ মার্চ, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে জয়। পরে একে একে ধরা দিতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এসসব দেশের বিপক্ষে দেশের বাইরে জিততে কখনো স্বাগতিকদের ভেন্যু, কখনো নিরপেক্ষ ভেন্যুতে বিজয় মশাল উড়িয়েছে টাইগাররা।

সেখানে ভারতের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম জয়টা এসেছিল ২০০৭ বিশ্বকাপে, পোর্ট অব স্পেনে। ওই হারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে যায় ভারত। সেবারই গায়ানায় সাউথ আফ্রিকাকে প্রথম হারায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম জয়টি ২০০৯ সালে। ইংল্যান্ড বধ সেখানে ২০১০ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে বিদেশে প্রথম জয়টি আসে ২০১৩ সালে, পাল্লেকেলেতে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র জয়টি ২০০৫ সালে, কার্ডিফের সেই অমর কাব্যগাঁথা।

বাকি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটি এল। কিউইদের বিপক্ষে ৯ নম্বর জয়ের ম্যাচে। প্রথম জয়টা এসেছিল ২০০৮ সালে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। পরে ২০১০ সালে লাল-সবুজের মাটিতে এসে ৪-০তে বাংলাওয়াশ হয়েছিল কিউইরা। ২০১৩ সালে এসে ৩-০ ব্যবধানে হারে। বিদেশে এটিই প্রথম।

সবমিলিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের সবচেয়ে বেশি জয় জিম্বাবুয়ের বিপক্ষে, মোট ১৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ বার। পরে আছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা, দল দুটির বিপক্ষে দুবার করে জিতেছে টাইগাররা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ দিনের ছুটি নিয়ে তিন মাস অনুপস্থিত—তবুও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

মে ৪, ২০২৬

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী বার্তা

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

হরমুজে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’, অংশ নেবে ১৫ হাজার সেনা, ১০০ যুদ্ধবিমান

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT