চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতৃপ্তি নিয়েই বিদায় বললেন শোয়েনস্টাইগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেন জার্মান মিডফিল্ডের প্রাণভোমরা বাস্তিয়ান শোয়েনস্টাইগার। ইতিমধ্যে জার্মান কোচ জোয়াকিম লো-কে জানিয়ে দিয়েছেন; জাতীয় দলের জন্য তাকে যেনো আর বিবেচনা না করা হয়। তবে জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব জার্সিতে ফুটবল চালিয়ে যাবেন এ জার্মান মেশিন। 

২০০৪ সালে অভিষেকের পর থেকেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। মাত্র দু’বছর আগেই জিতেছেন বিশ্বকাপ। তবে ইউরোপ জয়ের মুকুট ছুঁয়ে দেখা হয়নি জাতীয় দলের জার্সি গায়ে। সেই আক্ষেপ থেকেই শেষ বেলায় বলেছেন, ইউরো জিততে না পারার অতৃপ্তি নিয়েই বিদায় বলতে হচ্ছে!’

জার্মানির জার্সি গায়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে ম্যানইউ এ মিডফিল্ডারের। তার সামনে রয়েছেন শুধু মাত্র-লুকাস পোডলস্কি, মিরোস্লাভ ক্লোসা ও লোথার ম্যাথাউস।

ফ্রান্সের মাটিতে ইউরোকে ক্যারিয়ারে শেষ সুযোগ হিসেবে দেখলেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ। ২০০৮ সালে দলকে ফাইনালে তুলে নিয়ে গেলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। বিদায় বেলায় ম্যানচেষ্টারে নতুন করে নাম লেখানো শোয়েন বলেন, ‘দেশের হয়ে ১২০টি ম্যাচ খেলেছি। অনেক অবিশ্বাস্য ও দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছি…………..

লো জানতেন এবারের ইউরো আমার কাছে কতটা প্রার্থিত ছিল। সেই ১৯৯৬ সাল থেকে তো এটা জেতা হয়নি আমাদের। কিন্তু সেটা এবারও হলো না। এই বাস্তবতা মেনে নিতে হবে। ২০১৮ বিশ্বকাপের জন্য আমি দলকে শুভকামনা জানাচ্ছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস্তিয়ান শোয়েনস্টাইগার
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT