চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৌকীরকে অভিনন্দন জানালেন ফরিদুর রেজা সাগর

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৫:০০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
বিনোদন
A A
তৌকীর আহমেদকে অভিনন্দন জানালেন ফরিদুর রেজা সাগর

তৌকীর আহমেদকে অভিনন্দন জানালেন ফরিদুর রেজা সাগর

‘অজ্ঞাতনামা’ ছবিটি এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি নির্বাচিত হওয়ায় পরিচালক তৌকীর আহমেদকে অভিনন্দন জানালেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আজ ৫ আগস্ট শনিবার দুপুরে চ্যানেল আই তিনি সেরা ছবির পুরস্কার হিসেবে পাওয়া ক্রেস্ট তুলে দেন তৌকীর আহমেদের হাতে। এ সময় ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান শিক্ষাবিদ ও সাহিত্যিক আব্দুল্লাহ আবু সায়ীদ। আরও উপস্থিত ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ড. সাজেদুল আউয়াল।

চ্যানেল আই অনলাইনকে পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। নির্মাতারা পুরস্কারের কথা ভেবে ছবি বানান না। তার ভাবনা মানুষের কাছে পৌঁছে দিতেই ছবি বানান। অজ্ঞাতনামা ছবিটি মানুষ দেখেছেন, কেঁদেছেন, হেসেছেন। এটাই আনন্দের।’

তিনি আরও জানান, কম্বোডিয়ায় আয়োজিত ৫৭তম এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিততে ‘অজ্ঞাতনামা’কে পেছনে ফেলতে হয়েছে ৫৪টি চলচ্চিত্র। উৎসবে ১৭টি ক্যাটাগরিতে ২০টি দেশের ৫৪টি চলচ্চিত্র দেখানো হয়। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পক্ষ থেকে ফরিদুর রেজা সাগর সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন।

গত ২৮ জুলাই শুক্রবার কম্বোডিয়ার নমপেন গার্ডেন সিটি হোটেলে তিন দিনব্যাপী ৫৭তম এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। আয়োজন করে ফেডারেশন অব মোশন প্রডিউসার ইন এশিয়া প্যাসিফিক।

তৌকীর আহমেদের নতুন ছবি ‘হালদা’ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হালদার কাজ প্রায় শেষ। অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছি। দেখা যাক কী হয়।’

হালদা চট্টগ্রামের একটি নদী। নদী ও নারীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘হালদা’ ছবি। তৌকীর আহমেদ জানান, নদী ও নারীর মধ্যে একটা জায়গায় খুব মিল আছে। আমরা নারীকে নির্যাতন করি, আমরা নদীকেও নির্যাতন করি। নদী ও নারীকে নির্যাতন সইতে হয় আজন্ম। হালদা সেই সব গল্পকেই তুলে ধরার চেষ্টা করবে। ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামা
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT