চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অজ্ঞাত কারণে’ সিএনএনের সাবেক সঞ্চালকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ন ১৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিএনএনের সাবেক সঞ্চালক-মৃত্যু

মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক সিএনএনের ‘ইনসাইড আফ্রিকা’ অনুষ্ঠানের সাবেক সঞ্চালক সোনি মেঠু। কিন্তু মৃত্যুর দুদিন পেরিয়ে গেলেও এর কারণ এখনো জানা যায়নি।

ইনসাইড আফ্রিকা ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিএনএনের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক অনুষ্ঠানের একটি ছিল। সেই সূত্রে অনুষ্ঠানের সঞ্চালক কেনিয়ার সাংবাদিক সোনি মেঠুও ছিলেন সুপরিচিত।

সোনির বোন ফাইথ মেঠু বলেন, বৃহস্পতিবার সোনি হঠাৎই পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার কথা জানান। কিছুক্ষণ পর তার তীব্র খিঁচুনি শুরু হয়। দ্রুত হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

প্রাথমিক পর্যবেক্ষণে সোনির মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ‘ঠিক কী হয়েছিল’ তা জানতে শিগগিরই তার ময়নাতদন্ত করা হবে বলে জানান ফাইথ মেঠু।

সাবেক সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে সিএনএন। বিবৃতিতে বলা হয়েছে: ‘আমরা আমাদের বন্ধু এবং সাবেক সহকর্মী সোনি মেঠুর মৃত্যুতে স্তব্ধ ও শোকাহত। সিএনএনের সবার পক্ষ থেকে মৃতের পরিবার ও স্বজনদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

সোনি সর্বশেষ চীনভিত্তিক নিউজ নেটওয়ার্ক সিজিটিএনে কর্মরত ছিলেন। এর আগে ই নিউজ আফ্রিকার পূর্ব আফ্রিকা প্রতিনিধি হিসেবে দু’বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: সিএনএনসিএনএন সাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT