চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের মুখেও তালা মারা উচিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

স্টিভেন স্মিথ, ক্যামেরন বেনক্রফট ও ডেভিড ওয়ার্নারের বল টেম্পারিংয়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট। এরইমাঝে আরেকটু ধাক্কা মারলেন সাবেক অজি অধিনায়ক ও বোর্ড সদস্য মার্ক টেলর। ইঙ্গিত দিলেন বল টেম্পারিংয়ের পাশাপাশি এবার মুখেও তালা দেয়া উচিত অস্ট্রেলীয়দের।

অস্ট্রেলীয় টেলিভিশন চ্যানেল নাইনের পক্ষ থেকে টেলরকে জিজ্ঞেস করা হয়েছিল স্লেজিং করলে শাস্তির বিধান হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে সরাসরিই উত্তর দিয়েছেন টেলর, ‘অবশ্যই আছে। আপনি মাঠে খেলোয়াড়দের কথা বলা থেকে থামাতে পারবেন না। কিন্তু কথা বলা সম্পূর্ণ আলাদা জিনিস।’

‘তবে- ধমকানো, স্লেজিং কিংবা গুণ্ডামি করা অন্য আরেক জিনিস। আর এই বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে।’ যোগ করেন টেলর।

টেলর এই কথায় ইঙ্গিত করেছেন সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দিকেও। সেই ম্যাচে ড্রেসিংরুমে যাওয়ার পথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ওয়ার্নার ও সাউথ আফ্রিকান উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ওয়ার্নারের দাবি ছিল তার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলেছিলেন ডি কক। মূলত সেই ঘটনার পর থেকেই উত্তাপ ছড়ানো শুরু করে সিরিজে। যার ফলশ্রুতিতে ঘটে বল টেম্পারিংয়ের মত কাণ্ড!

স্লেজিং করলে কী ধরনের শাস্তি পাওয়া উচিত সে বিষয়ে অবশ্য সরাসরি কিছু বলেননি টেলর। বোর্ড সভাতে এ প্রসঙ্গ উত্থাপনের কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক।

অস্ট্রেলীয়ানদের স্লেজিংয়ে বিরক্তি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও। স্লেজিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বল টেম্পারিং
শেয়ারTweetPin2

সর্বশেষ

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT