চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলহস্তির আক্রমণে চিড়িয়াখানার পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

চিড়িয়াখানায় জলহস্তির আক্রামণে মৃত্যু হয়েছে সেখানকার একজন পরিচ্ছন্নতাকর্মীর। ১ জন সিনিয়র দেখভালকারী এবং ১ জন পরিচ্ছন্নতাকর্মী জলহস্তির ঘর পরিস্কার করতে গেলে জলহস্তিটি তাদের আক্রমণ করে। ১ জন কোনভাবে জন্তুটির হাত থেকে পালাতে পারলেও অন্যজন ঘটনাস্থলেই মারা যান।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের লখনউ শহরে ওয়াজিদ আলি শাহ জুলজিক্যাল গার্ডেন নামক চিড়িয়াখানায় এই দুর্ঘটনা ঘটে। জলহস্তির ঘরে যারা ঢুকেছিলেন তারা উভয়ই প্রশিক্ষণপ্রাপ্ত। যিনি মারা গেছেন, তিনি প্রায় ১০ বছর ধরে এই চিড়িয়াখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন। জন্তুটি আক্রমণ করলে সিনিয়র দেখভালকারী রেলিংয়ের উপর উঠে প্রাণ বাঁচান, আক্রমণের শিকার হন পরিচ্ছন্নতাকর্মী।

জলহস্তির ঘরটিতে ৩টি সেল আছে। দর্শকরা যেখানে তাকে দেখতে পায়, সেই সেলেই তাকে রাখা হয়। সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকে, তাই ওইদিনই ঘরটি পরিষ্কার করা হয়। নিয়ম অনুযায়ী সাফাইয়ের সময় প্রাণীটি পিছনের দিকের একটি ঘরে স্থানান্তরিত করা হয়। পরিষ্কার করা না হওয়া পর্যন্ত প্রাণীটি ঘরে তালাবদ্ধ থাকে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে খাঁচাটি ঠিক মতো লক না করার কারণে এই বিপদ ঘটেছে।

জলহস্তি আক্রমণ করার পর অ্যালার্ম বাজাতেই চিড়িয়াখানার অন্যান্য কর্মীরা ছুটে আসেন। অবিলম্বে কর্মীরা প্রাণীটিকে তালাবদ্ধ করে, আহত কর্মীকে উদ্ধার করেন। উদ্ধারের পর সুরজ নামক ওই পরিচ্ছন্নতাকর্মীকে দ্রুত হাসপাতালের নিয়ে যাওয়া হয়। চিকিৎসার চলাকালীনই মৃত্যু হয় তার।

কয়েক সপ্তাহ আগেই ভারতের কানপুরের অ্যালেন ফরেস্ট চিড়িয়াখানা থেকে জলহস্তীটিকে লখনউ চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিড়িয়াখানাজলহস্তিদুর্ঘটনাপরিচ্ছন্নতাকর্মীমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT