শিক্ষা

কুবির ফয়জুন্নেসা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ জিল্লুর রহমান

কুবি ক্যাম্পাসে নতুন প্রাধ্যক্ষ জিল্লুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবি ক্যাম্পাসে নতুন প্রাধ্যক্ষ জিল্লুর রহমানের ছবি, যেখানে তিনি দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (৪ আগস্ট) উপাচার্যের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামানের মেয়াদ ২০২১ সালের ১ জুন থেকে ২০২২ সালের ৪ আগস্ট পর্যন্ত ভূতাপেক্ষিকভাবে বৃদ্ধি করে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমানকে আগস্টের ৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে জিল্লুর রহমান বলেন, হলের দায়িত্ব নেয়ার পর প্রথমেই আমি চেষ্টা করবো হলের সামগ্রিক পরিবেশ আরও ভালো করে তোলার জন্য। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়নে কাজ করতে চাই। সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী, হল প্রশাসন সমন্বয়ে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের মানোন্নয়নে কাজ করে যাব।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক

সৌরভ সিদ্দিকী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…