চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের পর জিদানকেও পিএসজিতে চাচ্ছেন ম্যাক্রোঁ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০৯, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
জিদান ও ম্যাক্রোঁ একসঙ্গে কথা বলছেন, প্যারিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে কাইলিয়ান এমবাপের পিএসজি ছাড়া নিয়ে কম জল ঘোলা হয়নি। ফরাসি তারকা রিয়ালের শিকারে পরিণত হওয়ার আগেই চুক্তি বাড়িয়ে ফেলে পিএসজি। পেছনে থেকে যার মূল কলকাঠি নেড়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। নতুন খবর, এমবাপের প্যারিসে থেকে যাওয়া মিশন সফলের পর এবার কিংবদন্তি জিনেদিন জিদানকেও পিএসজিতে দেখতে চান ফ্রান্স প্রেসিডেন্ট।

বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন জিদান। তার অধীনে রিয়াল ২০১৬-১৮তে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে। সঙ্গে এই সময়টাতে দুবার লা লিগা এবং দুটি ক্লাব বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে রিয়াল। তার সময়ে ৩২০ ম্যাচের ২০০টিতে জয় তোলে লস ব্লাঙ্কোসরা।

অন্যদিকে এক ঝাঁক তারকা নিয়েও চ্যাম্পিয়ন্স লিগে খাবি খাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি। আক্ষেপ দূর করতে এগিয়ে এসেছেন ম্যাক্রোঁ। পচেত্তিনোর জায়গায় জিদানকে বসাতে চান পিএসজির মসনদে।

‘আমি জিদানের সাথে কথা বলিনি, তবে তার খেলোয়াড়ি জীবন ও কোচের ভূমিকা নিয়ে প্রশংসা করি। সত্যিই ফরাসি চ্যাম্পিয়নশিপে তার মতো প্রতিভাধর একজন কোচকে চাই। যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। যা আমরা আমাদের ক্লাবের জন্য অনেক প্রত্যাশা করি।’

‘আমি ফরাসি চ্যাম্পিয়নশিপের প্রভাব প্রত্যাশা করি। সে যদি ফিরে আসে এবং একটি বড় ফরাসি ক্লাবকে প্রশিক্ষণ দেয়, সেটি হবে দুর্দান্ত। আমার ভূমিকা এটুকুই, ফ্রান্স ফুটবলের একটি মহান দেশ। এখানে খেলাকে ভালোবাসে এমন বহু সমর্থক আছে। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণে এ কারণে যে, এখানে সব সেরা ফুটবলাররা আছেন।’ বলেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্টের এমন কথার পর জিদানের পিএসজিতে আসার আলোচনার পালে জোর হাওয়া লেগেছে। কিছুদিন আগে পিএসজিতে থেকে যাওয়ার জন্য এমবাপের সাথে কথা বলেছিলেন ম্যাক্রোঁ। পরে স্বপ্নের ক্লাব রিয়ালের প্রস্তাব উপেক্ষা করে প্যারিসেই থাকার সিদ্ধান্ত নেয় ২৩ বর্ষী বিশ্বকাপজয়ী। এমবাপের সাথে কথা বলার বিষয়টি নিজেই জানিয়েছিলেন ম্যাক্রোঁ।

ট্যাগ: এমবাপেজিদানপিএসজিম্যাক্রোঁরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ

পরবর্তী

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আহতদের পাশে স্বেচ্ছাসেবক লীগ

পরবর্তী
স্বেচ্ছাসেবক লীগ নেতারা আহতদের জন্য ত্রাণ বিতরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আহতদের পাশে স্বেচ্ছাসেবক লীগ

অমির ব্যাচেলরস কোরবানি অনুষ্ঠানে বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাশা-কাবিলা-হাবুদের নিয়ে অমির 'ব্যাচেলরস কোরবানি'

সর্বশেষ

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT