চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
জিয়াউর রহমান ফাউন্ডেশনের লোগো, যেখানে দুটি হাত একত্রিত হয়ে একটি গাছের চিত্র ধারণ করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আগামী ১৮ মার্চ থেকে প্রতিটি শহীদ ও আহত পরিবারের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ করবে ফাউন্ডেশন সদস্যরা।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এ তথ্য জানান।

এ সময় ফাউন্ডেশনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইফতার ও ঈদ উপহার বিতরণ কমিটির সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন।

Banglabid

তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবে আত্মদানকারী অকুতোভয় ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যাদের দুর্বার প্রতিরোধে অবসান হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের। যারা এখনো স্বৈরশাসকের পেটোয়া বাহিনীর গুলিতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানাই। উন্নত চিকিৎসার দাবি জানাই তাদের জন্য, যারা দুই চোখ হারিয়ে একেবারে অন্ধ কিংবা এক চোখ হারিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চিকিৎসকরা ইতোমধ্যেই আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়েছেন এবং সে চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এই যোদ্ধাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে ফাউন্ডেশনের চিকিৎসকরা।

তিনি বলেন, আমরা যারা সুস্থ আছি, ভালো আছি তারা হয়তো আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করব। কিন্তু জুলাই বিপ্লবে আমরা যাদের চিরদিনের জন্য হারিয়েছি, তারা কেউ আমার ভাই, কেউ আমার সন্তান। সেই ভাই হারা ও সন্তান হারা স্বজনদের পাশে দাঁড়াতে চায় জিয়াউর রহমান ফাউন্ডেশন। ভাগাভাগি করে নিতে চায় তাদের আনন্দ-বেদনা। আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি শহীদ পরিবারের কাছে। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে যাবে আমাদের সদস্যরা। দুর্যোগ-সংকটে ও বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, তা অব্যাহত রাখতে এই উদ্যোগ।

জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। ঘূর্ণিঝড়, জলোচ্ছাস ও বন্যা খরাসহ বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের সময় এই প্রতিষ্ঠান দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। জুলাই-আগস্ট বিপ্লবের সময় গুলিবিদ্ধ আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিয়েছে। অতি-সম্প্রতি ফেনী এলাকায় যে ভয়াবহ বন্যা হয়ে গেল, সেখানেও বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে এই প্রতিষ্ঠান। আগামী দিনে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরা যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়াবে, এই অঙ্গীকার ব্যক্ত করেন।

Reneta

এ সময় উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, পরিচালক (অর্থ) অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, পরিচালক (পরিকল্পনা) ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি ও পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়াউর রহমান ফাউন্ডেশনজুলাই বিপ্লবের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশনজুলাই-বিপ্লব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT