বাংলাদেশ

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক

কোস্ট গার্ডের ডিজির দায়িত্বে থাকা রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক এর অফিসিয়াল ছবি, তিনি বাংলাদেশের কোস্ট গার্ডের নেতৃত্বে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।  

ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি সদস্য জিয়াউল হক হবেন বাংলাদেশ কোস্টগার্ডের পঞ্চদশ মহাপরিচালক (ডিজি)। নৌবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে কোস্টগার্ডের ডিজি নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় রিয়ার অ্যাডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রিয়ার অ্যাডমিরাল ‍জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশকর্মে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:কোস্ট গার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…