চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া-এরশাদ-খালেদা কওমি মাদ্রাসার স্বীকৃতি ঝুলিয়ে রেখেছিল: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্যমন্ত্রী কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমান, এরশাদ কিংবা খালেদা জিয়া সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির কথা বলে মুলা ঝুলিয়ে রেখেছিল উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কিন্তু তারা কেউ কাওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়নি। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়েছে। তাদের এখন সরকারি চাকরিও হচ্ছে।

শুক্রবার ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার মাদ্রাসা ও ইসলামী গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামি দেশগুলোর সংস্থা ওআইসি’র সদস্য হয়েছিলেন। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামের জন্য যা করেছেন, অন্য কোন সরকার তা করেনি।

Banglabid

ড. হাছান মাহমুদ বলেন, ইসলামি শিক্ষার প্রসারে কওমি মাদ্রাসার স্বীকৃতি অন্য কেউ দেয়নি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও অন্য কেউ প্রতিষ্ঠা করেনি, জেলা-উপজেলায় মসজিদ-মক্তব নির্মাণ করে ইমাম-প্রশিক্ষকদের বেতন-ভাতা অন্য কোন সরকার দেয়নি, বঙ্গবন্ধুকন্যা ও তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এসব বাস্তবায়ন করেছে। আমাদের সরকার সমগ্র বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ করে দিচ্ছে।

তিনি বলেন, দেশে প্রায় এক লাখ ২০ হাজার মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা, প্রতিটি মক্তবের শিক্ষককে মাসে ৫ হাজার ২০০ টাকা করে ভাতা দেওয়া, ২০ হাজার দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসাকে সাড়ে ১২ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজ উদ্যোগে চালু করেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জসিম উদ্দিন ও ড. আবদুল মাবুদের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মাওলানা আল্লামা শাহ মুহাম্মদ সুলতান আহমদ, মাওলানা মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা আবুল বয়ান, মাওলানা ওমর ফারুক, মাওলানা আ.ন.ম নাজমুল হোসাইন নঈমী, মাওলানা আইয়ুব নূরী, মাওলানা আব্দুর রহিম প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তথ্যমন্ত্রীর ঐচ্ছিক ফান্ড থেকে দুঃস্থ রোগী, অসহায় এবং দরিদ্র ২০০ মানুষের মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ করেন ড. হাছান মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আব্দুল হাদীর হাতে আজীবন সম্মাননা তুলে দিলেন রুনা লায়লা

পরবর্তী

শেখ হাসিনার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে: নরেন্দ্র মোদি

পরবর্তী
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বৈঠক করছেন, ভারতের ও বাংলাদেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে: নরেন্দ্র মোদি

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: চবি ভিসি

সর্বশেষ

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT