হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।সোমবার ২১ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য্য করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছে।গত বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় এ মামলা হয়।
মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।








