চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বক্সিংয়ে জিনাত

আবু তাহেরআবু তাহের
৭:৩৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় বক্সিং প্রতিযোগিতা নিয়ে সাধারণ ভক্ত সমর্থকেদের খুব বেশি আগ্রহ নেই। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী অপেশাদার বক্সার জিনাত ফেরদৌস আসায় মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল মোহাম্মদ আলী বক্সিং ফেডারেশন প্রাঙ্গণ।

যথারীতি ফাইনাল ম্যাচ সহজেই নিজের করে নিয়েছেন প্রথমবার খেলতে আসা এ বক্সার। নরসিংদীর গুডউইল ক্লাবের হয়ে খেলেছেন জিনাত। প্রথমবার অংশগ্রহণ করেই ৫২ কেজি ওজন শ্রেণিতে পরেছেন চ্যাম্পিয়নের তকমা। হারিয়েছেন বাংলাদেশ আনসারের আফরা খন্দকারকে যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে। সেখানে জানান স্বামীর অনুপ্রেরণায় এবারের বাংলাদেশ জাতীয় বক্সিং প্রতিযোগিতায় খেলতে এসেছেন তিনি। ছেলেদের ৩১তম এবং মেয়েদের সপ্তম জাতীয় বক্সিং প্রতিযোগিতার আসর এটি।

বাংলাদেশে খেলতে আসা নিয়ে জিনাত ফেরদৌস বলেন, ‘আমার স্বামী একজন ফাইটার ছিলেন। তার থেকে অনুপ্রেরণা পেয়েই আমি বক্সিং শুরু করি। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এবার বাংলাদেশের জাতীয় বক্সিং প্রতিযোগিতায় আসা আমার স্বামীর অনুপ্রেরণায়।’

‘বাংলাদেশের খেলাধুলার পরিসর আস্তে আস্তে বড় হচ্ছে। সমর্থকদের এই আগ্রহ এবং অনুপ্রেরণা আমার কাছে অনেক কিছু। সামনের বছর আরও বড় বড় আসর যেমন সাফ গেমস, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস আছে। এগুলো অনেক বড় আসর, এগুলোতে খেলার ইচ্ছা আছে।’

জিনাত বাংলাদেশে খেলতে আসার পর তার ইভেন্টে প্রতিযোগী কম থাকায় প্রথম ম্যাচে ওয়াকওভার পান। এরপর সেমিফাইনালে মুখোমুখি হন বাংলাদেশ সেনাবাহিনীর আসিয়া খাতুনের। ওই ম্যাচ জিতে উঠেন ফাইনালে। সেখানেই স্বর্ণ নিশ্চিত হয় এ বক্সারের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারআফরাআসিয়াগুডউইল ক্লাবজিনাতবাংলাদেশলিড স্পোর্টসসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

একটু আশ্রয় আর দুবেলা খাবারই এখন বিনোদ বিশ্বাসের শেষ চাওয়া

জুন ১৬, ২০২৬

স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন আদ্–দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

জুন ১৬, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’: দর্শক চাহিদায় বাড়তি শো

জুন ১৬, ২০২৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা?

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT