চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন জিনাত আমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। যিনি একসময় কাজ করেছেন একাধিক তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। বর্তমানে কয়েকটি পোষ্য নিয়ে একাই থাকেন বাড়িতে। আর এই একা থাকাই কাল হল অভিনেত্রীর।

গত সোমবার রাতে রীতিমতো একটি ভয়ংকর অভিজ্ঞতার শিকার হতে হলে তাকে। সোমবার একটি ইনস্টাগ্রাম পোস্টে জিনাত জানান, কীভাবে একটি ছোট্ট প্রেসারের ওষুধ খেতে গিয়ে রীতিমতো প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল তার।

তিনি লেখেন, গতরাতে আমার সঙ্গে যা হয়েছিল তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার অনুমতি দিন দয়া করে। সোমবার রাতে আন্ধেরি স্টুডিওতে দীর্ঘদিন ধরে চলা একটি প্রজেক্ট-এর কাজ শেষ হয়েছিল। আমি ভীষণ উচ্ছ্বসিত হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার প্ল্যান ছিল আমার। দীর্ঘদিনের ক্লান্তি থাকার কারণে শরীর হয়ে উঠেছিল অবসন্ন। ঘুমাতে যাওয়ার আগে আমার শেষ কাজ ছিল ব্লাড প্রেসারের ওষুধ খাওয়া। প্রতিদিনের মতো ওষুধ এবং জল নিয়ে মুখে দিতেই হঠাৎ করে ওষুধ গলায় আটকে যায়। গলায় ওষুধ আটকে যাওয়ায় আমার রীতিমতো দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। ওষুধ যাতে গলা দিয়ে নেমে যায় তার জন্য আমি বারবার পানি খেতে থাকি। গোটা গ্লাসের পানি খেয়ে ফেলার পরেও ওষুধ গলায় আটকে থাকে। আমার হঠাৎ করেই মনে হয় বাড়িতে কুকুর আর পাঁচটি বিড়াল ছাড়া আর কেউ নেই। খুব স্বাভাবিক ভাবেই তখন আমার মনে একটা আতঙ্ক তৈরি হয়।

“ডাক্তারের নাম্বারে ফোন করায় দেখলাম তিনি ব্যস্ত। অস্বস্তি বাড়তে থাকে শরীরে। তড়িঘড়ি ফোন করি জাহানকে। জাহান এসে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায় তিনি বলেন ধৈর্য ধরে অপেক্ষা করতে। ওষুধ নিজেই গলে গিয়ে গলা থেকে নেমে যাবে। এরপর বেশ কয়েক ঘণ্টা আমি শুধু গরম জল পান করেছি। অবশেষে ওষুধ নেমে যায় গলা থেকে।”

ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে অভিনেত্রী লেখেন, গত রাতের ঘটনায় আমার একটা কথাই মনে হল, কিছু কিছু সময় ধৈর্য্য রাখা ভীষণ দরকার। সমস্যা মোকাবিলা করার জন্য ঠাণ্ডা মাথায় কাজ করতে হবে। এখন আমি একদম সুস্থ আছি। তবে গতরাতের কথা কোনওদিন ভুলব না। -বলছিলেন জিনাত আমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনাত আমানবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT