চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়েদের শোতে ‘ইতিহাস’-এর কাজী মারুফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এই অভিনেতা এক সময় ঢালিউডে নিয়মিত কাজ করলেও এখন প্রবাসে জীবনযাপন করছেন।

অন্যদিকে সিনেমার আলোচিত মুখ জায়েদ খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় বেশ আলোচনায় এসেছে জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো- ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এতে নতুন নতুন পর্বে দেখা যায় একেকজন তারকা শিল্পীকে। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন কাজী মারুফ।

নতুন পর্বে উঠে আসবে ‘ইতিহাস’ সিনেমার অজানা গল্প, ক্যারিয়ারের উত্থান-পতন এবং প্রবাস জীবনের অভিজ্ঞতা।

জায়েদ খান বলেন, ‘“ইতিহাস” ছবির সংলাপ বলার চেষ্টা করেছি। শুধু তাই নয়, ছবির “ভিটা নাইরে মাটি নাইরে” গানেও পারফর্ম করেছি আমরা দুজন। অনেক মজার মজার গল্প করেছি, আড্ডা দিয়েছি, খুনসুটি করেছি। দুই নায়কের মজার এক পর্ব হয়েছে। আশা করি দর্শকদের ভাল লাগবে।’

জানা গেছে, নতুন পর্বটি আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচারে আসবে।

জায়েদ খান জানান, প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে এমন আয়োজন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী মারুফজায়েদ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT