চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের টপঅর্ডার দেখাচ্ছে আশার আলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা পুরস্কার গ্রহণ করছেন, একটি পুরস্কার সনদ হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে তামিম ইকবাল ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে অভিজ্ঞ কাউকে পায়নি বাংলাদেশ। অনভিজ্ঞ দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় দায়িত্ব ঠিকভাবে পালন করায় স্বাগতিকদের কাজটা সহজ হয়ে গেছে। তিনে নেমে নাজমুল হোসেন শান্তর দুই ইনিংসেই দাপুটে সেঞ্চুরি গড়ে দিয়েছে আফগানিস্তানের সঙ্গে ব্যবধান। 

তারুণনির্ভর টপঅর্ডার লিটন দাসের দলকে উপহার দিয়েছে প্রত্যাশার চেয়ে বেশি কিছু। টাইগার পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স বেশি চোখে পড়লেও শুরুর দিকের ব্যাটাররাই গড়ে দেন জয়ের ভিত।

আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তরুণদের ব্যাটিংয়ের প্রশংসা করে জানালেন, টপঅর্ডার থেকে রান আসাটা কতটা জরুরি ভালো টেস্টের লড়াইকে দীর্ঘায়িত করতে।

Banglabid

‘আমাদের ব্যাটিং আগে নড়বড়ে ছিল। টেস্টে যদি টপঅর্ডার পারফর্ম না করে তাহলে খুব কঠিন ফিরে আসা। এদিক দিয়ে আমরা খুশি যে ব্যাটাররা পারফর্ম করছে। এটা ভালো দিক যে আমাদের ব্যাটাররা ক্যারেক্টার শো করছে। জাকির কেবল তৃতীয় টেস্ট খেলেছে। কখনোই মনে হয়নি কেবল তৃতীয় টেস্ট খেলছে। ওর ভেতরে পরিপক্কতা এসেছে, একই কথা জয়ের বেলাতেও। জয় নিউজিল্যান্ডেও গেল। ওই যে কারেক্টার শো করছে, আমরা চাই এরকম কারেক্টার শো করবে। ডিটারমেনেশন অনেক হাই থাকবে যে দেশকে অনেক কিছু দিতে পারব। জাকির যদি রান আউট না হতো আরও বড় ইনিংস খেলতে পারত। যেভাবে সে খেলেছে আমি খুশি।’

‘আপনি যদি বড় দল হতে চান, পাঁচ দিন ক্রিকেট খেলতে চান তাহলে টপ থেকে রান আসাটা গুরুত্বপূর্ণ। আমাদের বোলিংও যদি দেখেন অফ স্পিনার, বাঁহাতি স্পিনার…পেসাররা সবাই ভালো করছে। পাইপলাইনে চার-পাঁচজন পেসার আছে যাদের যেকোনো সময় নামিয়ে দেওয়া যায়। এদিক থেকে বলব আমাদের বোলিং খুবই শক্তিশালী।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরিজবাংলাদেশ-আফগানিস্তানমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদীতে বজ্রপাতে দুই পাথর শ্রমিকের মৃত্যু

পরবর্তী

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন আফ্রিদি

পরবর্তী
আফ্রিদি পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন, মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন আফ্রিদি

পুলিশের পরিত্যক্ত জমিতে ফলের গাছ ও মাছের পুকুর, বাগান ও মাছ চাষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের পরিত্যক্ত জমিতে বাগান ও মাছ চাষ

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT