অপরাধ

উত্তরায় ছাত্রদের ওপর গুলি করা যুবক গ্রেপ্তার

উত্তরা যুবক গ্রেপ্তার, পুলিশ সদস্যদের সঙ্গে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরা থেকে গ্রেপ্তার যুবককে পুলিশ সদস্যরা escort করছে, পুলিশি কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তথ্যটি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানায়, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

দেলোয়ার হোসেন রুবেল রাজধানীর উত্তরায় বসবাস করেন। তিনি সোবহান হোসেনের ছেলে।

র‌্যাব-১ এর মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম জানান, আসামি ৫ আগস্ট থেকে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গতকাল রাত দেড়টায় তাকে টঙ্গীর মরকুন থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:যুবক গ্রেপ্তার র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…