চাঁদপুরে আলমগীর হোসেন নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আলমগীর হোসেন ওই গ্রামের মৃত মো. শহীদ উল্লাহর ছেলে।
সোমবার (১৭ মার্চ) রাতে জেলার শাহারাস্তি উপজেলায় চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদেরর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।







