চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠামইনে মাছ ধরতে গিয়ে বল্লমের আঘাতে যুবক নিহত

এস কে রাসেলএস কে রাসেল
২:১৭ অপরাহ্ণ ২৭, মে ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে গভীর রাতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা দুই সহোদর ভাইকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হরেছে।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ মে) সকালে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাইদুর রহমান উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে সাইদুর রহমান তার দুই ভাই আনিছুর রহমান ও আতাউর রহমানকে নিয়ে রাতে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরতে যান। রাত গভীর হলে তারা নদীর মুশুরিয়া অংশে মাছ ধরায় ব্যস্ত ছিলেন। এ সময় মুখোশধারী চারজন অজ্ঞাত ব্যক্তি বল্লম ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে আনিছুর রহমান ও আতাউর রহমানকে এলোপাতাড়ি মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে নদীর পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি পানিতে ডুবে যান।

Reneta

হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আনিছুর ও আতাউর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সাইদুর রহমানকে নদী থেকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইদুর রহমানের শরীরের ডান পাশে ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতা কিংবা মাছ ধরা কেন্দ্রিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এখনো হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোরগঞ্জবল্লমের আঘাতমাছ ধরতে গিয়েযুবক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা

মে ২৭, ২০২৬

মেসি-সমর্থকদের জন্য এই বিশ্বকাপ বিশেষ: আলভারেজ

মে ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

মিঠামইনে মাছ ধরতে গিয়ে বল্লমের আঘাতে যুবক নিহত

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ৭২ দিনে হামে ৪১ শিশুর মৃত্যু: আইসিইউ সংকটে বাড়ছে উদ্বেগ

মে ২৭, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শুভর ‘নীলচক্র’

মে ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT