চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোরিকশা ভাড়া করা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

সুমন রায় সুমন রায়
১২:৪০ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
প্রতিবেদকের ছবি, যুবক শান্তভাবে পজিটিভ সিগনেচার দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর পলাশে অটোরিকশার ভাড়া করা নিয়ে বিরোধের জের ধরে সুমন মিয়া (৩০) নামে একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আলম মিয়া (৪৫)। তারা দু’জনই পেশায় রাজমিস্ত্রী।

সোমবার (১০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিকেল ৪টার দিকে জয়নগর গ্রাম থেকে ডাঙ্গা বাজারে যাওয়ার জন্য ব্যাটারি চালিত একটি অটোরিকশা ঠিক করেন নিহত সুমনের চাচা মুকুল মিয়া। এসময় একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তারেক, আইয়ুব মিয়া, নাজমুল হোসেন ও মোমেন মিয়া ওই অটোরিকশা নিয়ে বেশি ভাড়া দেবে বলে বাজারে যাওয়ার জন্য ওই অটোরিকশা চালককে চাপ প্রয়োগ করেন।

Banglabid

তারা জানান, বিষয়টি নিয়ে নিহত সুমন মিয়া ও তার চাচা মুকুল মিয়ার সাথে তারেকদের বিরোধ সৃষ্টি হয়। এরপর একে অপরের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। তারই জের ধরে রাত সোয়া আটটার দিকে তারেকরা সংঘবদ্ধ হয়ে মুকুল মিয়ার বাড়িতে হামলা করতে যায়। এসময় বাড়ির পাশে আজিজুল মিয়ার মুদি দোকানের সামনে সুমন ও তার বাবা আলম মিয়াকে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এছাড়া হামলায় আহত আলম মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় আলম মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তের পর এই হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো যাবে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রুডোর বিদায়ে কানাডায় বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান নিয়ে শঙ্কা

পরবর্তী

ঈদ ফ্যাশনে শিশুদের স্বস্তিদায়ক পোশাক-জুতোর চাহিদা বেশি

পরবর্তী
বাংলাদেশের শপিং মলে শিশুদের জন্য ঈদ পোশাক ও জুতা দেখছেন ক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ ফ্যাশনে শিশুদের স্বস্তিদায়ক পোশাক-জুতোর চাহিদা বেশি

বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইয়ে জয়লাভ করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT