কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সতানিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার আশরাফ হোসেনের ছেলে ও চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট আফরোজা হাসির ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফারুক হোসেন নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…